সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাবের অমৃতসর৷ রাজাসানসি গ্রামের নিরঙ্কার ভবনে একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালাল আততায়ীরা৷ দুটি বাইকে চড়ে এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা করে তারা৷ শোনা যায় গুলির আওয়াজও৷ ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর এবং ২০ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ নেমেছে বিশাল পুলিশবাহিনী৷ আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
[নমাজ পড়ায় ‘অপবিত্র’ তাজমহল, শুদ্ধ করতে পুজো বজরং দলের]
#UPDATE 3 dead & 10 injured in the blast at Nirankari Bhawan in Amritsar’s Rajasansi village: IG (Border) Surinder Pal Singh Parmar https://t.co/O99yKBjQFu
— ANI (@ANI) November 18, 2018
প্রকাশিত গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কয়েকদিন আগে পাঞ্জাবে হাই-অ্যালার্ট জারি করা হয়েছিল৷ সম্প্রতি পাঞ্জাবের অমৃতসরেই চার-পাঁচজন সঙ্গীর সঙ্গে নজরে এসেছে আল-কায়েদা কমান্ডার জাকির মুসা৷ এরপরেই তার ছবি দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার লাগায় পুলিশ৷ মুসা-সহ অন্যান্য জঙ্গিদের খোঁজ শুরু করেন গোয়েন্দারা৷ নভেম্বরের শুরুতেই প্রকাশিত গোয়েন্দা রিপোর্টে কার্যত ঘুম উড়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রকের৷
[ক্ষমতায় থেকেও মন্দির নির্মাণে ব্যর্থ, মোদি-যোগীকে কটাক্ষ বিজেপি নেতার]
সূত্রের খবর, সেখানে বলা হয়েছে গত ২৬ অক্টোবর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কোনও গোপন স্থানে উপত্যকার জঙ্গিদের সঙ্গে বৈঠক করে জাকির মুসা৷ সেখানে উপস্থিত ছিল কাশ্মীরে সক্রিয় জইশের সদস্যরা৷ ওই বৈঠকেই ঠিক হয় যে, উনিশের আগে উত্তর ভারতে বড়সড় কোনও নাশকতা চালানো হবে৷ বিশেষ করে টার্গেট করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ভারতের শাখাগুলিকে৷ এই রিপোর্টের পরেই পাঞ্জাব-সহ গোটা উত্তর ভারতে হাই-অ্যালার্ট জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সতর্ক করা হয় প্রশাসনকে৷ কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ৷ এই হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷ তবে মানুষের মনে আতঙ্কের সঞ্চার করতেই এই হামলা বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার