সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের চারপাশেই ঘুরে বেড়ায় ওরা৷ বিপদের সামান্যতম গন্ধ পেলেই আগে ঝাঁপিয়ে পড়বে, পরে ভাববে শত্রু-না মিত্র৷ সেই কারণেই মার্কিন প্রেসিডেন্টের ঘর রক্ষার গুরুদায়িত্ব তাঁদের কাঁধেই৷ এমনকী, ওসামা বিন লাদেনকে খতম করার জন্য গঠিত SEAL টিমকেও পথ দেখিয়েছিল এরাই৷
বেলজিয়ান ম্যালিনয়৷ বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ, আক্রমণাত্মক সারমেয়দের মধ্যে প্রথমের সারিতে রয়েছে এদের নাম৷ সেই কারণেই মার্কিন মুলুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান রক্ষার দায়িত্ব এদের কাঁধে৷ এবার মধ্যপ্রদেশের জঙ্গলে দাপিয়ে বেড়াবে এই প্রাণীগুলি৷ গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে চোরাশিকারীদের উপর৷
আত্মপ্রকাশ করল দ্বিতীয় স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস খান্ডেরি
মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাঙ্কের
নিরাপত্তা ব্যবস্থা কড়া করেও আটকানো যাচ্ছে না চোরাশিকারীদের উপদ্রব৷ দুষ্কৃতীদের হামলার সবচেয়ে বেশি শিকার হচ্ছে জঙ্গলের বাঘের দল৷ ২০১৬ সালের হিসেব অনুযায়ী গোটা মধ্যপ্রদেশে চোরাশিকারীদের হাতে মোট ৩০টি বাঘের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কানহা ও পেঞ্চ জাতীয় উদ্যানে৷ সেই কারণেই এই বেলজিয়ান প্রহরীদের আনা হয়েছে৷
মাথা পিছু ৮২ হাজার টাকা দামে কেনা হয়েছে সারমেয়গুলিকে৷ প্রত্যেকের ট্রেনিংয়ের জন্য খরচ হচ্ছে ৬৭ হাজার টাকা করে৷ ভোপালে স্পেশ্যাল আর্মড ফোর্সের পুলিশ ডগ ট্রেনিং সেন্টারে এপ্রিল মাস পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ৷ তারপরই মধ্যপ্রদেশের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে এদের৷ যাতে চোরাশিকারীদের তাণ্ডব থেকে জঙ্গলের জীবনকে বাঁচানো যায়৷

সর্বশেষ খবর
-
‘হয়তো আমাকে এনকাউন্টারে মেরে দেবে’, ফের বিস্ফোরক সোনম ওয়াংচুক
-
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা! কবে দেখা মিলবে রোদের?
-
প্রতিনিধিত্ব আইন আর বয়স ভাঁড়ানো নিয়ে সরগরম সভা, শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সিএবি’তে
-
ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি
-
দু’বছরের জন্য নয়া টাইটেল স্পনসর পেল বিসিসিআই, ম্যাচপ্রতি বিপুল অঙ্কে চূড়ান্ত চুক্তি