Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Supreme Court

‘বাংলাদেশে পুশব্যাক করাদের ফেরানো হবে’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র, ফিরবেন সোনালির স্বামী?

২০২৫ সালে বাংলাদেশি মনে করে বীরভূমের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনালি খাতুন ও তাঁর স্বামী-সহ সন্তানকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সঙ্গে সুইটি বিবি ও তাঁর সন্তানদেরও বাংলাদেশে পাঠানো হয়। পরে সোনালি ও তাঁর সন্তানকে ফিরিয়ে আনা হলেও এখনও বাংলাদেশেই রয়েছেন সোনালির স্বামী দানিশ, সুইটি-সহ মোট ৪ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:২৫

options
link
‘বাংলাদেশে পুশব্যাক করাদের ফেরানো হবে’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র, ফিরবেন সোনালির স্বামী? zoom
, ২০২৫ সালে বাংলাদেশি মনে করে বীরভূমের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনালি খাতুন ও তাঁর স্বামী-সহ সন্তানকে বাংলাদেশে পুশব্যাক করা হয়।
Advertisement

বাংলাদেশে পুশব্যাক করা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি প্রকাশ কেন্দ্রের। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, “কেন্দ্র তাঁদের ফিরিয়ে আনবে। তবে নাগরিকত্ব যাচাই করা হবে।” এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি ফিরিয়ে আনা হবে বীরভূমের সোনালি খাতুনের স্বামী দিনেশ শেখ ও সুইটি বিবি-সহ তাঁর সন্তানদের? তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, ৮-১০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বাংলাদেশি হিসাবে পুশব্যাক করা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে হবে। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে সেই মামলাটি ওঠে। সেই শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সরকার তাঁদের ফিরিয়ে আনবে। তবে নাগরিকত্ব যাচাই করা হবে। তারপর পদক্ষেপ করা হবে।” প্রধান বিচারপতির বেঞ্চ অর্ডারে জানিয়েছে, “এই মামলায় কিছু অদ্ভুত বিষয় উঠে এসেছে। এটি ব্যতিক্রমী ঘটনা। ভারত সরকার পুশব্যাক করা ব্যক্তিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হবে। তাঁরা ভারতে থাকতে পারবে কিনা, তদন্তের পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশি মনে করে বীরভূমের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনালি খাতুন ও তাঁর স্বামী-সহ সন্তানকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সঙ্গে সুইটি বিবি ও তাঁর সন্তানদেরও বাংলাদেশে পাঠানো হয়। পরে সোনালি ও তাঁর সন্তানকে ফিরিয়ে আনা হলেও এখনও বাংলাদেশেই রয়েছেন সোনালির স্বামী দানিশ, সুইটি-সহ মোট ৪ জন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.