ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, শ্রীহরিকোটা: যান্ত্রিক ত্রুটির জের। চন্দ্রযান ২ উৎক্ষেপণ স্থগিত। উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে ইসরোর তরফে মিশন স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। ভারতীয় সময়ে রবিবার রাত ২.৫১ মিনিটে প্রথমবার চাঁদের অন্ধকার দিকে ‘বাহুবলী’ রকেট- জিএসএলভি এমকে থ্রি পাঠানোর কথা ছিল। পৃথিবীর মহাকাশ গবেষণায় মাইলফলক হত এটা। আপাতত স্থগিত মিশন। কারণ হিসাবে রকেটে যান্ত্রিক সমস্যার কথা বলা হয়েছে ইসরোর তরফে। যান্ত্রিক কারণে আজ উড়ান নেওয়া সম্ভব নয় বলা হচ্ছে আপাতত।
গত মার্চে মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে উপগ্রহ ধ্বংসের পরীক্ষায় সফল হয়েছিল ভারত। জায়গা করে নিয়েছিল আমেরিকা, রাশিয়া, চিনের পর। সব ঠিক থাকলে ৬ কিংবা ৭ সেপ্টেম্বর চাঁদে পৌঁছানোর কথা ছিল চন্দ্রযানের৷ কিন্তু আপাতত স্থগিত রাখা হল এই মিশন। পরবর্তীতে কবে ফের উৎক্ষেপণ হবে তা এখনও ঘোষণা হয়নি ইসরোর তরফে।
সর্বশেষ খবর
-
‘সীমা খান্না, জ্ঞানেশ কুমারের ষড়যন্ত্রে ভোটপ্রক্রিয়া ধ্বংস’, দিল্লি থেকে ফের সুর চড়ালেন মমতা
-
পিএমও কর্মী পরিচয়ে নবান্নে রহস্যময়ী! দিল্লি ‘পালিয়ে’ও শেষরক্ষা হল না
-
‘বাচ্চাদের মনস্তত্ত্ব কোথায় যাচ্ছে?’, সাউথ পয়েন্ট কাণ্ডে উদ্বেগে মন্ত্রী দীপক
-
অ্যামাজন, অ্যাপেলের নামে কোটি কোটি টাকা প্রতারণা! নিউটাউনে ভুয়ো কলসেন্টার থেকে ধৃত ২৪
-
বিষ্ণুপ্রিয়ার জীবনের অজানা কথা শোনায় ‘অনুরাগবল্লী’, একাধারে তত্ত্ব ও জীবনীগ্রন্থ