সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাল পাসপোর্ট মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করল দিল্লির এক আদালত৷ পাশাপাশি আরও তিনজনকে এই মামলায় দোষী বলে জানানো হয়৷ মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করা হবে৷
[মঙ্গলের মাটিতে গাছ, মাথার খুলি! নাসার ছবিতে নয়া চমক]
ছোটা রাজনকে জাল পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করেছিল বলে অভিযোগ উঠেছিল তিন অবসরপ্রাপ্ত সরকারি আমলার বিরুদ্ধে৷ অভিযোগ ছিল, ওই তিন ব্যক্তিই ছোটা রাজনকে মোহন কুমারের নামে একটি পাসপোর্ট বানিয়ে দিয়েছিল৷ এরপরই জাল পাসপোর্টের মামলা দায়ের করে সিবিআই৷ তদন্তের পর সোমবার তিন আমলাকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত৷ রাজন-সহ চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৭১, ৪৬৮, ৪৬৭, ৪১৯ এবং ১২০বি ধারা এবং পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷
Chhota Rajan case: A Delhi Court also ordered arrest of three other convicts with immediate effect. They are currently out on bail.
— ANI (@ANI_news) April 24, 2017
[‘আমি ১৬.৬৬% হিন্দু’, জানেন এ কথা কেন বলছেন নওয়াজউদ্দিন?]
উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবর মাসে বালি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অন্ধকার জগতের খলনায়ক দাউদ ইব্রাহিমের ডান হাত রাজনকে৷ নভেম্বরে তাঁকে ভারতে নিয়ে আসা হয়৷ বর্তমানে নয়াদিল্লির তিহার জেলে বন্দি ছোটা রাজন৷ তার বিরুদ্ধে সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডেরও চার্জশিট গঠন করেছিল সিবিআই৷ এছাড়াও তার বিরুদ্ধে মোট ৭০টি মামলা চলছে৷ জাল পাসপোর্টে অভিযুক্ত বাকি তিনজন আপাতত জামিনে মুক্ত৷
সর্বশেষ খবর
-
বিজেপি যোগের শাস্তি! ভোটের মুখে পাঞ্জাব থেকে ‘বিতাড়িত’ রাঘব চাড্ডা, নাম উঠল অন্যত্র
-
রিয়ালিটি শো নিয়ে চুলোচুলি! ‘আঙুর ফল টক’ বলে সুনিধিকে চরম কটাক্ষ নেহা কক্করের
-
অহংকে অতিক্রম করার জীবনপাঠ, যে ৫ কারণে দেখতেই হবে ‘হনুমান অংশ’
-
এখনও মেলেনি প্রতীক, নির্দল হিসাবেই নন্দীগ্রাম-রেজিনগরে লড়ার প্রস্তুতি ‘ঋত’ তৃণমূলের
-
প্লাস্টিক, পুজোর ফুলে প্রাণের সঞ্চার! কলকাতার এই পুজোয় মেলবন্ধন ঘটবে মানব-পরিবেশের