Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Uttar Pradesh

দ্বাদশ শ্রেণির ছাত্রকে বেধড়ক পিটিয়ে মুখে প্রস্রাব! যোগীরাজ্যে চরম বর্বরতা

৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১৫:৪১

options
link
দ্বাদশ শ্রেণির ছাত্রকে বেধড়ক পিটিয়ে মুখে প্রস্রাব! যোগীরাজ্যে চরম বর্বরতা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে এবার বর্বর অত্যাচারের শিকার দ্বাদশ শ্রেণির ছাত্র। বেধড়ক মারের পর তার মুখে প্রস্রাব করে দেয় একদল যুবক, এমনটাই অভিযোগ। কিশোরকে হেনস্তার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক) যার পর নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। নড়চড়ে বসেছে প্রশাসন। ঘটনার তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটের বাসিন্দা কিশোরকে মারধর করছে এক যুবক। পাশে দাঁড়িয়ে গোটা ঘটনা উপভোগ করছে অন্য দুই যুবক। তাঁরা ঘটনার ভিডিও রেকর্ডিং করে। ক্রমাগত দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের পিঠে ও মাথায় আঘাত করা হচ্ছিল। কিশোর ক্ষমা চাইলেও রেয়াত করেনি অভিযুক্তরা। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, কিশোরের মুখে প্রস্রাব করছেন এক যুবক। এই দুটি ভিডিও ভাইরাল হতেই পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে।

Advertisement

 

[আরও পড়ুন: বিজেপির ‘বঞ্চনা’ সভায় যোগ, বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহর]

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ১৩ নভেম্বরের। চার অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা হল অভি শর্মা, আশিস মালিক, রঞ্জন এবং মোহিত ঠাকুর। এদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা গিয়েছে। মিরাটের এসপি পীযূষ সিং বলেন, “এক কিশোরের উপরে হামলা হয়েছে, তার মুখে প্রস্রাব করা হয়েছে। কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।” যদিও কিশোরের বাবা অভিযোগ করেছেন, প্রথমবার পুলিশের কাছে গেলে অভিযোগ নেওয়া হয়নি। ১৬ নভেম্বর ফের অভিযোগ জানানোর পরে এফআইআর দায়ের হয়।

 

[আরও পড়ুন: রং রাজনীতি! গেরুয়া বিতর্কেই আটকে সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা?]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা কিশোরের পরিচিত। তাকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই অত্যাচার চালানো হয়েছিল। এদিকে গভীর রাতেও বাড়ি না ফেরায় কিশোরকে খুঁজতে বের হন আত্মীয়রা। পর দিন সকালে বাড়ি ফিরে বর্বর অত্যাচারের কথা জানায় কিশোর। কেন এই কাজ করল অভিযুক্তরা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.