সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী সঙ্গীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে (Pune) শহরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পরেই পলাতক অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ব্যাচেলর অফ বিসনেস অ্যাডমিনিস্ট্রশন নিয়ে পড়াশোনা করছিল পুণে শহরের একটি হস্টেলে থেকে। মঙ্গলবার ওয়াগহোলি এলাকার বাকোরি রোডে হামলা হয় তাঁর উপরে। প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় এক হামলাকারী। স্থানীয়রা রক্তাক্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: কাটল পাক যুবকের মোহ? আচমকা ভারতে ফিরলেন ‘পাকিস্তানি বধূ’ অঞ্জু]
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগের বয়ানে খুনির নাম জানিয়েছে বছর একুশের ওই ব্যক্তি। পলাতক যুবকের খোঁজে একটি টিম গঠন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রেমের সম্পর্কের জেরেই এই হত্যা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। অভিযুক্তের গ্রেপ্তারির পরেই গোটা ঘটনা স্পষ্ট হবে।
[আরও পড়ুন: দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই! মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধিতে সায় সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি
-
সেপ্টেম্বরেই পুজোর বোনাস জুটমিল শ্রমিকদের! উন্নয়নে বাংলাকে গুজরাট করার ডাক অর্জুনের
-
রামনবমীর অশান্তিতে ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পোদ্দারের স্বামীই! চার্জশিটে আর কী উল্লেখ এনআইএ-র?