সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার পর দেশজুড়ে নয়া আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস (Mucormycosis)। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে মহামারী আইনের অধীনে এই রোগকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে। অথচ, এর চিকিৎসা নিয়ে এখনও বিস্তর গাফিলতির অভিযোগ উঠছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। ইতিমধ্যেই এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সুরেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর দাবি, কেন্দ্রকে এই মারণ রোগের চিকিৎসা সামগ্রী সরবরাহ করার ব্যপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং এই রোগের চিকিৎসা করাতে হবে প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্পের আওতায়।
Congress interim chief Sonia Gandhi wrote to PM Modi requesting to take action on acute scarcity of Liposomal Amphotericin-B in the market and to cover Mucormycosis in Ayushman Bharat & other health insurance products pic.twitter.com/TRyDm1Xzv9
Advertisement— ANI (@ANI) May 22, 2021
শনিবার কংগ্রেস সভানেত্রী ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungas) নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। সোনিয়ার বক্তব্য, “ভারত সরকার সদ্যই মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণার নির্দেশ দিয়েছে। যার অর্থ, এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের যথেষ্ট উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থাপনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আশা করব যাদের প্রয়োজন তাঁরা নিখরচায় এই রোগের চিকিৎসা করতে পারবেন। আমি যতদূর জানি, লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ (Liposornal Amphotericin-E1) এই রোগের চিকিৎসার অতি প্রয়োজনীয় একটি ওষুধ। অথচ, বাজারে এই ওষুধটির চরম সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগটির চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে করা হয় না। উপরন্তু অধিকাংশ বিমা সংস্থার স্বাস্থ্য বিমাতেও এই রোগটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় না। আপনার কাছে আমার অনুরোধ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করুন।”
[আরও পড়ুন: মেলেনি প্রমাণ, বড়সড় ঘুষকাণ্ডে লালুপ্রসাদ যাদবকে রেহাই দিল সিবিআই!]
ঘটনাচক্রে দিন দুই আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট নিয়ে সরব হয়েছিলেন। তাঁকে বলতে শোনা যায়, ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের ভান্ডারে থাকে। অথচ, কেন্দ্র তা আটকে রেখেছে। কেন্দ্রের এই ভূমিকা কোভিড পরিস্থিতিতে আরও সংকট তৈরি করছে। কার্যত মমতার সেই সুরই প্রতিধ্বনিত হল সোনিয়ার গলায়।
সর্বশেষ খবর
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার! পালটা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য