Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
শিব সেনার পাশে কংগ্রেস

শিব সেনা প্রস্তাব দিলে ভেবে দেখবে কংগ্রেস, নয়া সমীকরণের ইঙ্গিত মহারাষ্ট্রে

শিব সেনার জন্য রাজ্য খোলা রাখলেন মহারাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৯, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৯, ১১:০৫

options
link
শিব সেনা প্রস্তাব দিলে ভেবে দেখবে কংগ্রেস, নয়া সমীকরণের ইঙ্গিত মহারাষ্ট্রে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তবে কি মহারাষ্ট্রে অবিজেপি সরকার গঠন সম্ভব? এই সম্ভাবনা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, এনসিপির পর কংগ্রেসও শিব সেনার জন্য জোটের রাস্তা খুলে দিল। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান জানিয়ে দিয়েছেন, শিব সেনা যদি প্রস্তাব নিয়ে আসে, তাহলে সেই প্রস্তাব ভেবে দেখবে কংগ্রেস। এমনকী, কংগ্রেস শীর্ষ নেতৃত্বও শিব সেনার প্রস্তাব ভেবে দেখতে রাজি আছে।


এবছর মহারাষ্ট্রে একসাথে লড়াই করে শিব সেনা এবং বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় বিজেপি-শিব সেনার এনডিএ জোট সহজেই ক্ষমতায় ফিরছে। কিন্তু, বিজেপি এককভাবে সরকার গঠনের ধারেকাছে নেই। এমনকী নির্দলদের সমর্থনেও সরকার গড়ার মতো জায়গায় পৌঁছাতে পারছে না গেরুয়া শিবির। সুযোগ বুঝে দর কষাকষি শুরু করে শিব সেনা। আড়াই বছরের জন্য সেনা প্রধান উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি জানায় শিব সেনা। যা মেনে নিতে নারজ বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘শেষ পর্যন্ত উনি দুষ্মন্ত চৌটালাকে চিনলেন’, সঞ্জয় রাউতকে কটাক্ষ জেজেপি প্রধানের]

শিব সেনার দাবি, ভোটের আগে অমিত শাহর সঙ্গে ৫০-৫০ চুক্তি হয়েছিল তাঁদের। সেই চুক্তির কথা তুলে ধরে শিব সেনা আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব দাবি করছে। যা মানতে নারাজ বিজেপি। মুখ্যমন্ত্রী ফড়ণবিস সাফ জানিয়েছেন, ৫০-৫০ চুক্তির কোনও প্রশ্নই ওঠে না। তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এই পরিস্থিতিতে শিব সেনা এবং বিজেপি দু’দলই বিকল্প ভাবা শুরু করেছে। যদিও, আজ জোটের এই জট কাটাতে বৈঠকে বসছে দুটি দল।

[আরও পড়ুন: অনুমতি দেওয়া হয়নি দেশের বিরোধীদের, কাশ্মীরে গেলেন ইউরোপের সাংসদরা ]

এদিকে, কংগ্রেস-এনসিপি অপেক্ষায় আছে। এনসিপির তরফে প্রথমে ইঙ্গিত দেওয়া হয়েছিল, শিব সেনা চাইলে তাদের সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে পওয়ারের আপত্তি নেই। কিন্তু, সেক্ষেত্রেও প্রয়োজন কংগ্রেসের সমর্থন। মঙ্গলবার কংগ্রেস জানিয়ে দিল, শিব সেনা প্রস্তাব দিলে কংগ্রেস ভেবে দেখবে। কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান বলছেন, “শিব সেনা-বিজেপির মহারাষ্ট্রের মানুষকে জানানো উচিত, ভোটের আগে তাদের মধ্যে কী কথা হয়েছিল। আর শিব সেনা প্রস্তাব দিলে কংগ্রেসেও ভেবে দেখবে।” তবে, শিব সেনার তরফে এখনও কোনও প্রস্তাব আসেনি বলে দাবি তাঁর। কংগ্রেস শিব সেনার জন্য রাস্তা খোলা রাখলেও, এনসিপি আবার খানিকটা বিজেপির দিকে ঝুঁকে। গতকালই এনসিপির তরফে ইঙ্গিত মিলেছিল, সেনা নয়, প্রয়োজনে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.