সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল ৪০ হাজারের নিচে। রবিবার সকালে তা আরও কমে নেমে এল ৩১ হাজারে। সেই সঙ্গে একলাফে অনেকটা কমল অ্যাকটিভ কেস। কমেছে দৈনিক মৃত্যুও।
India reports 30,948 new #COVID19 cases, 38,487 recoveries and 403 deaths in the last 24 hrs, as per Health Ministry.
AdvertisementTotal cases: 3,24,24,234
Total recoveries: 3,16,36,469
Active cases: 3,53,398
Death toll: 4,34,367Total vaccinated: 58,14,89,377 (52,23,612 in last 24 hrs) pic.twitter.com/uIvjrs10WT
— ANI (@ANI) August 22, 2021
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৪৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।
[আরও পড়ুন: Bullet Train: দ্রুত দিল্লি থেকে অযোধ্যা পর্যন্ত চলবে বুলেট ট্রেন! স্বপ্ন দেখাচ্ছেন PM Modi]
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৮ কোটি ১৪ লক্ষ মানুষ।
[আরও পড়ুন: Coronavirus: অতিমারীতে কর্মহীনদের ২০২২ পর্যন্ত PF-এর টাকা দেবে কেন্দ্র! জানালেন নির্মলা]
তবে এসবের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের খবর দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট বলছে, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাকি ছেয়ে গিয়েছে ভুয়ো কোভিশিল্ডের ভায়াল। এই ভুয়ো টিকা মানুষের শরীরে গেলে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে WHO। সেই চিঠির প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের