সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল এক কোটি। এর আগে এই উদ্বেগের পরিসংখ্যান পেরিয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র। তবে, আমেরিকার তুলনায় এদেশে মৃত্যুহার অনেক কম, অনেক বেশি সুস্থতার হার। শুধু তাই নয়, মার্কিন মুলুকে এখন যেভাবে ঝড়ের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, সে তুলনায় ভারতের সংক্রমণের গতি অনেক স্তিমিত এবং অনেকটাই নিয়ন্ত্রণে। গত সপ্তাহখানেক ধরেই দেশের দৈনিক সংক্রমণ ২৫ হাজার বা তার নিচে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হয়নি শনিবারও। এদিন, প্রায় ২৫ হাজার মানুষ এই ভাইরাসের কোপে পড়েছেন। তবে, সুস্থতার সংখ্যা এর অনেকটাই বেশি।
India’s #COVID19 case tally crosses the 1-crore mark with 25,153 new infections; death toll at 1,45,136
AdvertisementTotal numbers of recovered and active cases are 95,50,712 and 3,08,751 respectively pic.twitter.com/GSpwrMpiz2
— ANI (@ANI) December 19, 2020
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১৫৩ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারের থেকে হাজার তিনেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১ কোটি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ১৩৬ জন।
[আরও পড়ুন: করোনার টিকা পেতে কী কী লাগবে? কোথায়, কীভাবে রেজিস্ট্রেশন? পদ্ধতি জানাল স্বাস্থ্যমন্ত্রক]
স্বস্তির খবর হল, এই মুহূর্তে দেশের ৩৪টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলেই সুস্থতার হার ৯০ শতাংশের বেশি। দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৪০ শতাংশ। ইতিমধ্যেই দেশের মোট করোনাজয়ীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ৯৫ লক্ষের গণ্ডি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯৫ লক্ষ ৫০ হাজার ৭১২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৮ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও হয়েছে ১১ লক্ষের বেশি। ফলে দেশে মোট করোনা পরীক্ষা হল ১৬ কোটির বেশি।
#CoronaVirusUpdates:#COVID19 testing status update:@ICMRDELHI stated that 16,00,90,514 samples tested upto December 18, 2020.
11,71,868 samples tested on December 18, 2020.#StaySafe #IndiaWillWin #Unite2FightCorona pic.twitter.com/t7xOUyhjoN
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) December 19, 2020
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ