সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় দেশের করোনা সংক্রমণের গ্রাফ বেশ সন্তোষজনক মনে হচ্ছিল। নতুন সংক্রমণ কমে ৪০ হাজারের নিচে নেমে এসেছিল। টানা দেড়মাস আক্রান্তের থেকে বেশি ছিল সুস্থতার সংখ্যা। কিন্তু শীত বাড়তেই ফের বাড়ছে উদ্বেগ। কমছে সুস্থতার সংখ্যা। যার জেরে প্রায় নিয়মিত বাড়ছে অ্যাকটিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
With 43,082 new #COVID19 infections, India’s total cases rise to 93,09,788
AdvertisementWith 492 new deaths, toll mounts to 1,35,715. Total active cases at 4,55,555
Total discharged cases at 87,18,517 with 39,379 new discharges in last 24 hrs pic.twitter.com/beUkclIsCg
— ANI (@ANI) November 27, 2020
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৮২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে খানিকটা কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ৯ হাজার ৭৮৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৯২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৫ হাজার ৭১৫ জন।
[আরও পড়ুন: কৃষক অভিযান আটকাতে দিল্লি সীমান্তে কড়া প্রহরা, ব্যবহৃত হচ্ছে জল কামান, কাঁদানে গ্যাস]
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৭৯ জন। যা আগের থেকে কিছুটা হলেও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৭ লক্ষ ১৮ হাজার ৫১৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ জন।
সর্বশেষ খবর
-
মাঠে ঢুকে মেসির সঙ্গে সেলফি! এবার জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির মানহানি মামলা শতদ্রুর
-
এবার মোহনবাগান দিবসে উদযাপনে বিশেষ চমক, বৈঠকে ঘোষিত ‘মোহনবাগান রত্নে’র নামও
-
আপনার পুরুষ বন্ধুটি কি আপনার প্রতি আকৃষ্ট? বুঝে নিন ৫ লক্ষণ দেখে
-
‘পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়’, বিদেশমন্ত্রকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
হা-হুতাশ নয়, কীভাবে শান্তিতে কাটাবেন অবসর জীবন? জানুন বিনিয়োগের ‘নীল নকশা’