সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই আধিকারিকের। গুলিবিদ্ধ আরও এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা জেলার জাগারগুন্দা এলাকায়। এদিন সকাল ৭টা নাগাদ মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে ছিল সিআরপিএফের ১৬৫ ব্যাটেলিয়ান। সেই সময় উরসাঙ্গাল গ্রামের কাছাকাছি পৌঁছতেই বাহিনীর উপর হামলা হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুধাকর রেড্ডির। গুলি লেগেছে কনস্টেবল রামুরও। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামুর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
Chhattisgarh: CRPF sub-inspector killed, constable injured in encounter with Naxals in Sukma
Read @ANI Story | https://t.co/LIWnRDjQJi#Chhattisgarh #Sukma #CRPF pic.twitter.com/ohYhkc0AM3
— ANI Digital (@ani_digital) December 17, 2023
রামুকে এয়ার লিফট করে ৪৩১ কিলোমিটার দূরের রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআরপিএফের উপর অতর্কিত হানার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁরা উরসাঙ্গাল গ্রামে ঘটনাস্থলের কাছেকাছে ঘোরাঘুরি করছিল। এদিকে সিআরপিএফ আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। কনেস্টবলের চিকিৎসার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]
প্রসঙ্গত, গত অক্টোবর মাসের ১৯ তারিখ ছত্তিশগড়ে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, রাজ্যকে মাওবাদী মুক্ত করতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। এর পর বিধানসভা ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে মসনদ দখল করেছে বিজেপি। যদিও রাজ্যে নাশকতার ঘটনা অব্যাহত। এবার কী ব্যবস্থ নেয় গেরুয়া সরকার সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: ১৭-২৩ ডিসেম্বরের Horoscope: কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, কেমন যাবে আগামী সপ্তাহ? জানুন রাশিফল]
সর্বশেষ খবর
-
বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা
-
ব্রাজিলের দলে থেকেও নেই নেইমার! চলবে বিশেষ ফিজিওথেরাপি, আদৌ খেলবেন বিশ্বকাপে?
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও