Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Musoorie

মধুচন্দ্রিমায় গিয়ে ‘খুন’ দিল্লির তথ্যপ্রযুক্তি কর্মী, হোমস্টেতে উদ্ধার তরুণীর বিবস্ত্র রক্তাক্ত দেহ, নজরে স্বামী

পুলিশ জানিয়েছে, মহিলা যেখানে পড়ে ছিলেন প্রস্রাবে ভেসে যাচ্ছিল। বিছানার চাদর থেকে রক্তের দাগ মিলেছে। মদের দু’টি খালি বোতল পাওয়া গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২১:৪৮

options
link
মধুচন্দ্রিমায় গিয়ে ‘খুন’ দিল্লির তথ্যপ্রযুক্তি কর্মী, হোমস্টেতে উদ্ধার তরুণীর বিবস্ত্র রক্তাক্ত দেহ, নজরে স্বামী zoom
প্রতীকী ছবি।

স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক মৃত্যু। দিল্লির ২৭ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধার হল উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টেতে। সোমবার সকালে হোমস্টের ঘরে রাধার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে— নিছক দুর্ঘটনা নাকি খুন।

গত বছরের নভেম্বরে রাধা গায়ত্রীর সঙ্গে বিয়ে হয়েছিল সৌম্য শ্রীচরণের। দু’জনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। রাধা দিল্লিতে কাজ করলেও সৌম্য কর্মসূত্রে ছিলেন পুণেতে। দিন কয়েক আগে মুসৌরিতে ঘুরতে যান তাঁরা। ১৪ জুন ওঠেন তিপরি ধারের কাছে একটি হোমস্টেতে। সৌম্যর দাবি, রবিবার রাত তিনটে অবধি দু’জনে মিলে মদ্য়পান করেন। এরপর ঘুমিয়ে পড়েছিলেন। সোমবার সকালে উঠে দেখেন মেঝেতে রাধা নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। নাক থেকে রক্ত বার হচ্ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। তাঁরা দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, মহিলা যেখানে পড়ে ছিলেন প্রস্রাবে ভেসে যাচ্ছিল। বিছানার চাদর থেকে রক্তের দাগ মিলেছে। মদের দু’টি খালি বোতল পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ব়্যাডারে রয়েছেন স্বামী। তাঁকে জিজ্ঞসাবাদ করে রহস্যের সমাধান করতে চাইছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.