সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিশংকর আইয়ারে পর এবার দিগ্বিজয় সিং৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আবারও রাজনৈতিক সৌজন্যের সীমা ছাড়ালেন আরও এক কংগ্রেস নেতা৷ মধ্যপ্রদেশে একটি প্রচার সভায় নরেন্দ্র মোদিকে ‘নালায়েক’ ও ‘শনি’ বলে কটাক্ষ করলেন তিনি৷ আর এই ঘটনার পরই প্রবীণ কংগ্রেস নেতার সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহলের একাংশ৷
[ আরও পড়ুন: শেষ দফার ভোটে উত্তরপ্রদেশ জুড়ে বাংলার মুখ্যমন্ত্রীর চর্চা]
বুধবারের প্রচারসভায় প্রথম থেকেই সম্প্রাদায়িক রাজনীতির করার অভিযোগ তুলে বিজেপিকে একহাত নেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘দেশকে চালাতে হলে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে…হিন্দু, মুসলিম, শিখ সবাই এই দেশের নাগরিক৷ ওরা বলে হিন্দু ধর্ম নাকি বিপদের মধ্যে রয়েছে…আরে ‘নালায়েক’, ৫৫০ সাল ধরে এদেশে মুসলিমদের শাসন চলেছে৷ কিন্তু তাও আমাদের ধর্মের কিছুই হয়নি৷ আমাদের ধর্ম এতটা ঠুনকো নন যে, এত সহজে বিগড়ে যাবে৷’’ প্রধানমন্ত্রীকে সম্পর্কে কুকথা বলার রেশ এখানেই থামেননি কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ বিজেপির পরাজয় নিশ্চিত জানিয়ে এরপরেই তিনি বলেন, ‘‘আগামী ২৩ মে দেশ থেকে শনির গ্রহণ কেটে যাবে৷’’
[ আরও পড়ুন: প্রথমবার আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা ভারতে, তুঙ্গে প্রস্তুতি ]
দিগ্বিজয় সিংয়ের এই কুমন্তব্যের ঠিক একদিন আগেই আবারও প্রধানমন্ত্রীকে ‘নিচ’ বলে আক্রমণ করেন আরও এক কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার৷ বুধবার সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন তিনি৷ এই প্রথম নয়, এর আগেও নরেন্দ্র মোদিকে একই ভাষায় আক্রমণ করেছিলেন তিনি৷ এবং যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে যথেষ্ট চাপে পড়তে হয় কংগ্রেসকে৷ তাঁকে দল থেকে সাসপেন্ডও করেন রাহুল গান্ধী৷
সর্বশেষ খবর
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন প্রধানমন্ত্রীর বাঙালি উপদেষ্টার ছেলে
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা