সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানসেবিকার সঙ্গে অভব্য ব্যবহারে অভিযুক্ত এক যাত্রী। এবার এয়ার এশিয়ার (Air Asia) বিমানের মধ্যে তরুণীর হাত ধরে টানার অভিযোগ উঠেছে মদ্যপ এক যুবকের বিরুদ্ধে। বিমানসেবিকার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Airport) ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি গত ১৩ সেপ্টেম্বরের হলেও প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। অভিযুক্ত যাত্রী বছর ৪০-এর অনিল কুমার। এয়ার এশিয়ার বেঙ্গালুরু থেকে গোয়াগামী বিমানে ঘটনাটি ঘটে। টেক অফের মিনিট খানেক আগে মদ্যপ যাত্রী এক বিমানসেবিকার হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ। এই ঘটনায় বিমানসেবিকা এবং অন্যরা প্রতিবাদ করলে তিনি দাবি করেন, তরুণী তাঁর পূর্বপরিচিত।
এর আগে গত আগস্ট মাসে ইন্ডিগোর (Indigo) উড়ানে বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তার করা হয় মালদ্বীপের (Maldives) এক যাত্রীকে। মাঝআকাশে বিমানসেবিকার সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিলেন তিনি। ওই ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন বিমানে থাকা অন্য যাত্রীরাও।
[আরও পড়ুন: কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে হুক্কাবার! ২১ বছরের আগে সিগারেট টানলেই কঠিন সাজা]
সর্বশেষ খবর
-
ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ
-
কালো গাড়িতে ওড়িশার জঙ্গলে ওরাংওটাং পরিবার! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নেপথ্যে পাচার যোগ?
-
দুর্গা ষষ্ঠীর দিন কেন অন্ন গ্রহণ নিষিদ্ধ? নেপথ্যে রয়েছে যে লোককথা
-
সিমাই-সাবু ছেড়ে বেছে নিন স্বাদু আপেল! অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে এই অভিনব পায়েস
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার