সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ এবং তাদের রহস্যময় মৃত্যুকে ঘিরে যোগীরাজ্যে চাঞ্চল্যের মাঝেই এবার গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক নির্যাতিতার বাবার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন ওই ব্যক্তি।
এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারকে তোপ দেগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) দাবি, এই জঙ্গলরাজে মহিলা হওয়া মানেই অপরাধের শিকার হওয়ার আশঙ্কা। কোনও আইন শৃঙ্খলাই নেই বিজেপি শাসিত এই রাজ্যে।
कानपुर में गैंगरेप से पीड़ित दो नाबालिग बच्चियों ने आत्महत्या कर ली। अब उन बच्चियों के पिता ने भी आत्महत्या कर ली है। आरोप है कि पीड़ित परिवार पर समझौता करने का दबाव बनाया जा रहा था।
उत्तर प्रदेश में पीड़ित बच्चियां-महिलाएं अगर न्याय मांगती हैं तो उनके परिवारों को बर्बाद कर…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 7, 2024
[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের কানপুরের এক ইটভাটিতে দুই নির্যাতিতার দেহ উদ্ধার হয়। তাদের জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ছিল পরিবারের। সম্পর্কে তারা তুতো বোন। বয়স যথাক্রমে ১৪ ও ১৬। এর পর তারা গাছের ডালে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে মনে করা হচ্ছে। তিন অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার অন্যতম এক নির্যাতিতার বাবার ঝুলন্ত দেহ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।
দুই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ, মামলা তোলার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল অভিযুক্তদের পরিবারকে। আর তার জেরেই গণধর্ষিতা কিশোরীর ৪৫ বছর বয়সি বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]
এদিকে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘উত্তরপ্রদেশে নির্যাতিতা মহিলারা বিচার চাইলে তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। উন্নাও থেকে হাথরাস হয়ে কানপুর- যেখানেই মেয়েদের উপরে অত্যাচার হয় সেখানেই পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই জঙ্গলরাজে মহিলা হওয়াই অপরাধ, যেখানে আইন নামের কোনও কিছুর অস্তিত্বই নেই।’ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। তার প্রাক্কালে যোগীরাজ্যে নারী নির্যাতনের এক মর্মান্তিক ছবি ঘিরে ছড়াল চাঞ্চল্য।
সর্বশেষ খবর
-
দ্রুত শুনানি চেয়েও সুরাহা হল না, হাই কোর্টে ধাক্কা ধর্ষণে অভিযুক্ত অভিষেক পোড়েলের
-
গৃহস্থের কোন ভুলে ঘন হয় না বাড়িতে পাতা দই? ৬টি বিষয়ে মাথায় রাখলেই কাজ হাসিল!
-
পিঠে বাঁধা ছোট বোন, নেপালের বিধ্বস্ত পথে মা-বাবার খোঁজে দিশাহারা খুদে দাদা! ভাইরাল ভিডিও
-
‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার
-
ফের দিল্লিতে গণধর্ষণ! মাঝরাতে ফাঁকা বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চালক-কন্ডাকটর