সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ও হজরত মহম্মদকে (Hazrat Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। তাঁর ওই বক্তব্যের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছিল সম্প্রতি। যার পর নূপুর অভিযোগ করেন, তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবার নুপুরের বিরুদ্ধেই এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ (Mumbai Police)।
গতকাল বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের (Mohammed Zubair) ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, জুবেইর জ্ঞানবাপী মসজিদের মামলার উপর একটি টিভি ডিবেট শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবি মহম্মদের (Prophet Muhammad) বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নূপুরকে। এর পর থেকেই তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।
[আরও পড়ুন: সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কি এর প্রভাব পড়বে?]
এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে (Delhi Police) ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী আসলে মহম্মদ জুবেইর। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তাঁর পরিবারের কিছু হলে জুবেইর দায়ী থাকবেন।
[আরও পড়ুন: চলন্ত ট্রেনের সিঁড়িতে দাঁড়িয়ে স্টান্ট, হাত ফসকে পড়ে মৃত্যু ছাত্রের]
প্রসঙ্গত, কিছুদিন আগেই জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় প্রাপ্ত ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের (HIndu Mandir) সহকারী অধ্যাপক রতন লাল (Ratan Lal)। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এরপর ৫০ বছরের অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। অবশেষে গ্রেপ্তার করা হয় তাঁকে।
সর্বশেষ খবর
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের