Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Kabir Shankar Bose

হুগলিতে তৃণমূলের উপর হামলা! সুপ্রিম নির্দেশে কবীরের বিরুদ্ধে মামলার তদন্তে CBI

এই মামলা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ১৫:৩২

options
link
হুগলিতে তৃণমূলের উপর হামলা! সুপ্রিম নির্দেশে কবীরের বিরুদ্ধে মামলার তদন্তে CBI zoom
Advertisement

সোমনাথ রায়, নয়াদিল্লি: হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনায় কবীরশংকর বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চার বছর পর সেই ঘটনার তদন্তভার হাতে পেল সিবিআই। অর্থাৎ বাংলার আরও একটি মামলা গেল সিবিআইয়ের হাতে।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীরশংকর বোস (Kabir Shankar Bose)। তবে তার আরও একাধিক পরিচয় রয়েছে। তিনি পেশায় আইনজীবী। বিজেপির সক্রিয় কর্মী। কবীর গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। ২০২০ সালে হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল কবীর শংকরের। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। চারবছর পর সুপ্রিম নির্দেশে এবার সেই মামলার তদন্তভার পেল সিবিআই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ভোটের আগে কবীর শংকরের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব চরমে উঠেছিল। দুজনই একে অপরকে ধারালো ভাষায় আক্রমণ করেছে। কবীর ও কল্যাণ দুজনেরই দাবি ছিল, ব্যাপক মার্জিনে জিতবেন। তবে শেষ হাসি হেসেছেন কল্যাণই। এবার সিবিআই তদন্তভার হাতে পাওয়ায় বিপাকে পড়লেন কল্যাণ। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.