সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ ভবনে (Parliament) আগুন। বুধবার সকালে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন (Fire) নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
সংসদ ভবনে অধিবেশন চলছে। এদিন শীতকালীন অধিবেশনের (Winter Session) তৃতীয় দিন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরা হাজির থাকছেন সংসদে। সংসদ ভবনের বাইরে বিরোধীদের ধরনা চলছে। এর মাঝেই সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল। তবে এই অগ্নিকাণ্ডের সময় মন্ত্রী, সাংসদরা সংসদ ভবনে উপস্থিত ছিলেন না।
[আরও পড়ুন: গোয়ায় TMC নয়, কংগ্রেসের হাত ধরল জিএফপি, ‘বিশ্বাসঘাতক’ কটাক্ষ তৃণমূলের]

বুধবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে সংসদের ৫৯ নম্বর ঘরে। খবর পেয়ে ছুটে আসে দমকাল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Delhi | A fire broke out in Room number 59 of Parliament at 0800 hours today, fire under control now, say Fire Department
— ANI (@ANI) December 1, 2021
প্রসঙ্গত, ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত সংসদ।
[আরও পড়ুন: অসুস্থ উদ্ধব, মুম্বইয়ে মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আদিত্য ঠাকরে-সঞ্জয় রাউতের]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার