মানসিক অবসাদে ভুগছিলেন! চলছিল চিকিৎসা। তাঁর মৃত্যুর পর, স্ত্রীর কী হবে? অর্ধাঙ্গিনীর ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলেন। তাতেই ফাঁকা ফ্ল্যাটে স্ত্রী খুনের অভিযোগ ইসরোর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতির এক মেয়ে রয়েছেন। তিনি আমেরিকায় থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। ধৃত ইসরোর প্রাক্তন কর্মীর নাম নাগেশ ঈশ্বর রাও। স্ত্রীর সঙ্গে থাকতেন বোম্মানাহল্লি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। বুধবার সকালে ঘর থেকে নাগেশের স্ত্রী সন্ধ্যা শ্রীর দেহ উদ্ধার হয়। তারপরই গ্রেপ্তার করা হয় নাগেশকে।
আরও পড়ুন:
বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইসরোর প্রাক্তন ওই কর্মী মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। প্রাথমিক তদন্তেপর পুলিশের দাবি, নাগেশ জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি । অনুমান, তাতেই স্ত্রীকে খুন করেছেন।
এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেও জানা গিয়েছে।” মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং