সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদির ক্যালেন্ডার থেকে ইতিমধ্যেই সরে গিয়েছে মহাত্মা গান্ধীর ছবি৷ ২০১৭ সালের খাদি ক্যালেন্ডারে চরকা কাটতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ খাদির ক্যালেন্ডার তো শুরুয়াত৷ এরপর ধীরে ধীরে দেশের নোট থেকেও গান্ধীজির ছবি সরিয়ে নেওয়া হবে৷ এমন কথাই বললেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷
হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ বলেন, “খাদির ক্যালেন্ডারে গান্ধীজির পরিবর্তে মোদিজির ছবি ব্যবহার করায় ভাল হয়েছে৷ এবার ধীরে ধীরে গান্ধীজির ছবি নোট থেকেও সরিয়ে ফেলা হবে৷” এই কথা বলেই থেমে থাকেননি মন্ত্রী৷ বলেছেন, “যবে থেকে গান্ধীজির মুখ নোটের উপর দেখা গিয়েছে, তবে থেকে বিশ্বের বাজারে নোটের দাম পড়তে শুরু করেছে৷”
অনিল ভিজের এই কথা প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷ যদিও বিজেপির তরফ থেকে এই বক্তব্যের নিন্দা করা হয়েছে৷ দলের তরফে বলা হয়েছে, মন্ত্রীর এই বক্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত৷ তাঁর এই বক্তব্যে দলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে৷
Good that Mahatma was replaced by Modi on khadi calendar,Gandhi will also gradually be removed from currency notes says Haryana Min Anil Vij pic.twitter.com/e8AXr7WJFw
— ANI (@ANI_news) January 14, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার