চণ্ডিগড় শহরে রয়েছে পাঞ্জাব বিজেপির সদর দপ্তর। সেক্টর ৩৭-এর সেই অফিসের সামনে গ্রেনেড হামল চালাল দুই দুষ্কৃতী। হ্যান্ড গ্রেনেডটি ছুড়েই পালিয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যদিও খোলা জায়গায় ওই বিস্ফোরণ ঘটায় বড় বিপদ ঘটেনি। কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চেপে সেক্টর ৩৭-এর বিজেপি অফিসে এসেছিল দুই দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে— এক দুষ্কৃতী বাইক থেকে নেমে একটি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে। দুই অভিযুক্ত শেষ পর্যন্ত বাইকে চেপেই পালিয়ে যায়। এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর যায় চণ্ডিগড়ের এসএসপির কাছে। ঘটনাস্থলে ফরেনসিক দল তদন্ত চালায়। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী দলকেও জানিয়ে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারুদ ব্যবহার করে গ্রেনেডটি তৈরি কার হয়েছিল। এই বিষয়ে পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর বলেন, “সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এর আগে পাঞ্জাবে থানায় গ্রেনেড হামলা হয়েছে। এর পর আম্বেদকরের মূর্তি ভাঙচুর হয়েছে। এবার বিজেপির অফিসে হামলা হল। পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে।” খলিস্তানপন্থীরা এই হামলা চালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কালীঘাট মন্দিরে গয়না চুরিতে সিবিআই তদন্তের দাবি! এবার ‘সুপ্রিম’ দরবারে সাবর্ণ পরিবার
-
শ্রবণ, মনন ও নিদিধ্যাসন, ‘গুরুকুল’ শিক্ষাব্যবস্থার প্রাণভ্রমর
-
পুজোর আগেই বিজেপিতে ১৭ এনসিপিআই সাংসদ! জগদীশ বসুনিয়ার দাবি ঘিরে আলোড়ন
-
‘একলা চলো রে…’, এশিয়াড জিমন্যাস্টিক্সে ভারতের হয়ে ‘একক’ লড়াইয়ে বঙ্গকন্যা প্রণতি
-
শুভশ্রীর সঙ্গে সকলের সামনে কথা বলতে ‘ভয়’ পান দেব! জানেন কেন?