সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা বলতে গিয়েছিলেন নিজের এলাকার কিছু বস্তিবাসীর সঙ্গে৷ অবৈধ ভাবে যারা এলাকা দখল করে রয়েছে তাদের উচ্ছেদ প্রসঙ্গে৷ তখনও জানতেন না নিয়তি ফাঁদ সাজিয়ে রেখেছে তাঁর জন্য৷
এক নর্দমার উপরের সিমেন্টের স্ল্যাবের উপর দাঁড়িয়ে কথা বলছিলেন জামনগরের সাংসদ পূনমবেন মাদাম৷ আচমকা ভেঙে পড়ে স্ল্যাবটি ভেঙে পড়ে৷ সোজা দশ ফুট নিচে পড়ে যান পূনমবেন৷ গুরুতর চোট লাগে হাতে, পায়ে৷ চোট লেগেছে মাথাতেও৷ স্থানীয়রাই প্রথমে তাঁকে উদ্ধার করে ওপরে তোলেন৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
অ্যাম্বুল্যান্সে করে পূনমবেনকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে৷ পরিস্থিতির অবনতি হলে হেলিকপ্টারে করে উড়িয়ে মুম্বইয়ে আনা হয় চিকিৎসার জন্য৷ আপাতত বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল বলেই খবর৷
সর্বশেষ খবর
-
স্বাস্থ্যবিমা বাড়ল আড়াই গুণ! পুজোর আগে সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার নবান্নের
-
এবার বন্দে ভারতে চড়েই প্রতিমা দর্শন, পুজোর বাংলায় নয়া চমক
-
‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা
-
৩০ বলে ১০০! আফগান বোলিং নিয়ে ‘ছেলেখেলা’ করে টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ড অভিষেকের
-
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?