Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Gujarat Accident

গতির বলি! গুজরাটে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা বাসের, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬

যাত্রীবাহী একটি ভ্যান শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে ভ্যানের পিছনে ধাক্কা মারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৪:৩৯

options
link
গতির বলি! গুজরাটে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা বাসের, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬ zoom
দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রীবাহী ভ্যানটি।

গুজরাটের সাবরকাঁঠা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় (Gujarat Accident) মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত আরও ৪ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি ভ্যান শামলাজি থেকে হিম্মতনগরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে ভ্যানের পিছনে ধাক্কা মারে। গামভোই থানার ইন্সপেক্টর অলপেশ চৌধুরী জানিয়েছেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কার অভিঘাতে ভ্যানটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা গিয়েছে, শামলাজি-আহমেদাবাদ জাতীয় সড়কের জসওয়ন্তগড় পাতিয়া এলাকার হিম্মতনগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটা সময় শামলাজি-আহমেদাবাদ জাতীয় সড়কে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার (Gujarat Accident) সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আবারও জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, সোমবার তেলেঙ্গানার এনসিসি সেন্ট্রাল ওয়ার্কশপে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৫ জন শ্রমিকের। এই আবহে গুজরাট থেকে ফের একটি দুর্ঘটনার খবর সামনে এল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.