হরিয়ানার গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের। সোমবার ভোরে উত্তরপ্রদেশের শামলি জেলায় নাকা চেকিং চলাকালীন পুলিশি এনকাউন্টারে সন্দেহভাজন দুই শুটারের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত দু’জনের নাম সুমিত ও মোহিত। পুলিশের দাবি, পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করছিল এই দু’জন। অভিযান চলাকালীন দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।
গত বুধবার সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকায় আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল হরিয়ানার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিত বালিয়ানের। শরীরচর্চা করে জিম থেকে বাইরে আসতেই তাঁকে লক্ষ্য করে কুড়ি রাউন্ড গুলি চালানো হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। এদিকে সমাজমাধ্যমে অঙ্কিত খুনের দায় স্বীকার করে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত ‘গোগী গ্যাং’। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তারা। যেখানে দাবি করা হয়, রোহিনী আদালতের ভিতরে খুন হওয়া গ্যাংস্টার জিতেন্দ্র গোগী সম্পর্কিত একটি গান বানিয়েছিলেন অঙ্কিত। এটা তারই প্রতিশোধ। সেই ঘটনার তদন্তের মাঝেই এনকাউন্টারে মৃত্যু হয় দুই সন্দেহভাজনের।
আরও পড়ুন:
ভোর ৪টে নাগাদ কারনালের দিক থেকে আসা একটি সন্দেহজনক বাইক আসতে দেখে সেটিকে আটকানোর চেষ্টা হয়। এই অবস্থায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে আততায়ীরা।
পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাত থেকে শামলিতে প্রবেশ এবং প্রস্থানের পথে কড়া পাহারা বসানো হয়। এছাড়া বিভিন্ন মোড়ে বসানো হয় পুলিশ পিকেট। ভোর ৪টে নাগাদ কারনালের দিক থেকে আসা একটি সন্দেহজনক বাইক আসতে দেখে সেটিকে আটকানোর চেষ্টা হয়। এই অবস্থায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে আততায়ীরা। পালটা পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই সন্দেহভাজন শুটারের।
উত্তরপ্রদেশ পুলিশের মতে, চারজন শুটার যৌথভাবে অঙ্কিত বালিয়ানকে হত্যা করেছিল। আরও দু’জন রেইকি করার কাজে যুক্ত ছিল। জানা যাচ্ছে, এই চারজন শুটারই হরিয়ানার হিসার এবং রোহতকের বাসিন্দা। তাদের মধ্যে দু’জন পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে এবং বাকিদের সন্ধান চলছে। উল্লেখ্য, শামলির বান্টিখেড়া গ্রামের বাসিন্দা ছিলেন বালিয়ান, চোটের কারণে রাজ্য-স্তরের কাবাডি খেলোয়াড় হিসেবে কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর হরিয়ানভি সঙ্গীত জগতে খ্যাতি লাভ করেন তিনি। গায়ক, গীতিকার এবং সুরকার হিসেবে ৫০টিরও বেশি গানে কাজ করেছেন বালিয়ান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মহাপ্রলয়ে মৃত ৮০৪, তিন মাস আগে হিমবাহের তথ্য চেয়েছিল নেপাল, চিনের গড়িমসিতেই বিপর্যয়!
-
বারাসতে বড় ম্যাচ ঘিরে হঠাৎই জটিলতা, ৬ সেপ্টেম্বর নৈশালোকে ডার্বির চেষ্টা আইএফএ-র
-
রাগের মাথায় লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর! তারপর…
-
ঘরে-বাইরে সামলানো এক নারীর হাল না ছাড়ার গল্প, কেমন হল ‘ববিতা সিং রিপোর্টিং’?
-
নাবালিকা মেয়ের বিয়ের খবর গোপন! ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা আদায় করতে গিয়ে শ্রীঘরে বাবা