সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির অবনতি হয়েছে৷ আবহাওয়া দফতর থেকে যদিও আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল আগামী বেশ কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে৷ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুন্টুর জেলা৷ আপাতত জানা গিয়েছে, গুন্টুরে মৃতের সংখ্যা ৮৷
দু’দিনের বৃষ্টিতে হায়দরাবাদ শহরেও বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে৷ সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা দেওয়া হয়েছিল বিভিন্ন স্কুল ও অফিসগুলিতে৷ যানচলাচলেও বিঘ্ন ঘটে৷ এমন অবস্থায় ফের বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুন্টুরের বন্যা পরিস্থিতির সঙ্গে যুঝতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে উদ্ধারকাজ শুরু হয় গিয়েছে৷ নিরাপদ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৫০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে৷ কিন্তু বৃষ্টির ফলে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলেও জানা গিয়েছে৷
যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত৷ লাইনে জল দাঁড়িয়ে যাওয়ায় গত ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় গুন্টুর-সেকেন্দরাবাদ লাইনে৷ সরকারের পক্ষ থেকে দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ কিন্তু এমন বৃষ্টি চলতে থাকলে ফের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই ‘হাই অ্যালার্ট’ জারি হয়েছে গোটা রাজ্যে৷
সরকারের পক্ষ থেকে গুন্টুরে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!