Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬
Delhi Blast

হামলা হতে পারে রামমন্দিরেও! দিল্লি রক্তাক্ত হতেই লাল সতর্কতা উত্তরপ্রদেশ জুড়ে

নিরাপত্তা বাড়ল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন ও দপ্তরের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫, ১৬:৩৪

options
link
হামলা হতে পারে রামমন্দিরেও! দিল্লি রক্তাক্ত হতেই লাল সতর্কতা উত্তরপ্রদেশ জুড়ে zoom

হেমন্ত মৈথিল, লখনউ: দিল্লি ধাঁচে হামলা হতে পারে রামমন্দিরেও! রাজধানী রক্তাক্ত হতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা উত্তরপ্রদেশ। ব্যাপক বাড়ানো হল রামমন্দিরের নিরাপত্তা। পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মথুরার, প্রয়াগরাজ, বারাণসীর পর্যটনস্থলগুলি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন ও মুখ্যমন্ত্রীর দপ্তরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই গোটা উত্তরপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। অযোধ্যায় রামমন্দিরের সামনে নাকা চেকিং শুরু করেছে নিরাপত্তাবাহিনী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বিধানসভার সামনে নাকা চেকিংয়ের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তাবাহিনী। একইভাবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পর্যটনস্থল মথুরা, প্রয়াগরাজ বারাণসীর সমস্ত বড় মন্দিরগুলিতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় তাঁর বাসভবন ও দপ্তরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। দিল্লির ঘটনায় সতর্ক গোটা উত্তরপ্রদেশ। জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে যারা রয়েছে তারা যাতে উত্তরপ্রদেশ হয়ে কোনওভাবে পালাতে না পারে তার জন্য উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশেই ছিল জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির। ফলে মন্দির দুটিও হামলাকারীদের টার্গেট হতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরেই উত্তরপ্রদেশের মন্দিরগুলিকে নিয়ে সতর্ক প্রশাসন।

প্রসঙ্গত, সোমবারই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। দিল্লির পুলিশ কমিশনার ও আইবি প্রধানকে ফোন করে গোটা ঘটনার সম্পর্কে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.