Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

‘আরও ছেলে থাকলে সেনায় পাঠাতাম’, চোখে জল নিয়ে মন্তব্য শহিদ জননীর

'মা তুঝে সলাম'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৮, ১০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৮, ১০:৩৮

options
link
‘আরও ছেলে থাকলে সেনায় পাঠাতাম’, চোখে জল নিয়ে মন্তব্য শহিদ জননীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের জল থামছে না। সন্তান হারানোর কষ্টে বুক ফেটে যাচ্ছে। তবুও কান্না ভেজা মুখে কোথাও যেন রয়েছে দৃঢ়তা। সঙ্গে গর্বও। ইনি হচ্ছেন কাশ্মীরে শহিদ ভারতীয় সেনার ক্যাপ্টেন কপিল কুণ্ডুর মা।

[‘পাকিস্তানকে জবাব না দিয়ে ভারতের মিসাইল কি শুধু রাজপথে প্রদর্শনের জন্য?’]

Advertisement

রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন হরিয়ানার গুরগ্রাম জেলার পাতৌদি গ্রামের বাসিন্দা ক্যাপ্টেন কপিল কুণ্ডু (২২)। ছেলেকে হারিয়ে শোকাহত মা সুমিতা কুণ্ডু এদিন কথা বলার মতো অবস্থায় ছিলেন না। আর মাত্র ছ’দিন পরেই ছিল এই তরুণ ক্যাপ্টেনের ২৩তম জন্মদিন। স্বাভাবিকভাবেই সোমবার সকাল থেকেই হরিয়ানার পাতৌদি গ্রামে কপিলের বাড়িতে ছিল পাড়াপড়শিদের ভিড়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সান্ত্বনায় একটু স্বাভাবিক হওয়ার পর কপিলের মা সুমিতা এদিন যা বলেছেন তাতে অবাক হয়েছেন সবাই। এদিন শহিদ জননী বলেন, “আমার যদি আর একটা ছেলে থাকত তবে আমি তাকেও সেনাবাহিনীতে পাঠাতাম। আমার ছেলে যদি আরও ১৫-২০ বছর বেঁচে থাকত তবে সে দেশের জন্য আরও কিছু করতে পারত।” মা ও বোনেদের সঙ্গে ১০ ফেব্রুয়ারি ২৩তম জন্মদিন পালন করার কথা ছিল ক্যাপ্টেনের। বাড়ি ফেরার জন্য টিকিট কাটাও ছিল। একমাত্র ছেলেকে হারিয়েও ভেঙে পড়া নয়, যেন মায়ের মুখে শপথ। ওই বীর জওয়ানের বলিদানের প্রতিশোধ চাইছে সমস্ত দেশ। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি ক্রমশ জোরাল হয়ে উঠছে। কপিলের মায়ের মুখে এমন কথা শুনে গোটা দেশ গর্বিত।

[কারাকোরাম হাইওয়েতে হামলা চালাতে ৪০০ মুসলিমকে প্রশিক্ষণ দিচ্ছে ভারত?]

উল্লেখ্য, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সোমবার থেকেই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালায় পাক সেনা। হামলায় শহিদ হন সেনা ক্যাপ্টেন কপিল কুণ্ডু-সহ ৪। আহত হয়েছেন বিএসএফের এক সাব-ইন্সপেক্টরও। ইতিমধ্যে পালটা হামলা চালানোর হুমকি দিয়েছেন উপ-সেনাপ্রধান সারথ চন্দ। সব মিলিয়ে সীমান্ত-সহ দেশের অভ্যন্তরেও উত্তেজনার স্রোত বইছে। চলছে তুমুল রাজনৈতিক চাপানউতোরও। মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। নজিরবিহীনভাবে এককালের শরিক শিব সেনাও বিজেপির উপর খড়গহস্ত। ‘আমাদের মিসাইল কি শুধুমাত্র সাধারণতন্ত্র দিবসে হাততালি কুড়ানোর জন্য?’ এভাবেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শিব সেনা নেতা সঞ্জয় রাউত। সোমবার পাকিস্তানের হামলায় শহিদ হন ভারতীয় সেনার এক ক্যাপ্টেন-সহ চার জওয়ান। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রাউত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.