Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Ind-US Trade Deal

শুল্ক ‘কাঁটা’য় থমকে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি! জল্পনার মুখে কী বলছে মোদি সরকার?

গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:০৭

options
link
শুল্ক ‘কাঁটা’য় থমকে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি! জল্পনার মুখে কী বলছে মোদি সরকার? zoom
ইরান যুদ্ধের মধ্যে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি তাৎপর্যপূর্ণ। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

শুল্ক ‘কাঁটা’য় থমকে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি (India-US Trade Deal)। আপাতত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা থেকে সরে এসেছে নয়াদিল্লি। সম্প্রতি এমনই একটি রিপোর্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জল্পনার মুখে এবার মুখ খুলল নরেন্দ্র মোদি সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

পীযূষ বলেন, “গত জুন মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার যখন দিল্লি সফরে এসেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে আমার চমৎকার বৈঠক হয়েছে। উভয় পক্ষই এই চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই চুক্তিটি ভারসাম্যপূর্ণ ও বাণিজ্যিকভাবে অর্থবহ। দু’দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও ভোক্তাদের জন্য সুনির্দিষ্ট সুফল বয়ে আনবে। আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।”

Advertisement

বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে একাধিক রিপোর্ট ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, শুল্ক ‘কাঁটা’র জেরে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। রিপোর্টে বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির ভারত সফরের সময় নয়াদিল্লি অন্তর্বর্তীকালীন চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আরও আলোচনা চায় নয়াদিল্লি। আমেরিকাকে পালটা শর্তও দিয়েছে মোদি সরকার। তবে এই দাবিগুলি খারিজ করে দিয়েছেন পীযূষ। বলেন, “এই খবর সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে গত ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফরে গিয়েছিল। সেই সময় উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে গত মাসে নিয়ে নয়াদিল্লিতেও আসে মার্কিন প্রতিনিধি দল। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.