সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হার্লেকুইন ইকথিওসিস’৷ নামের মতোই অদ্ভুত এই রোগ৷ কারণটা বংশগত৷ সমীক্ষা বলছে প্রতি তিন লক্ষ শিশুর মধ্যে না কি একজন এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মায়৷ ভারতে এই প্রথমবার দেখা মিলল বিরল এই রোগের৷ নাগপুরে লতা মঙ্গেশকর মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নিল ভারতের প্রথম ‘হার্লেকুইন’ শিশু৷
প্রথম দর্শনে দেখে ভয় পেয়ে যেতে পারেন অনেকেই৷ কিন্তু, সংস্কার-কুসংস্কারের ঊর্ধ্বে উঠে দেখলে বোঝা যাবে এই বিরল রোগে শিশুর দেহে থাকে না চামড়ার আস্তরণ৷ সেই কারণেই এই অদ্ভূুত রূপ৷ নাগপুরে জন্ম নেওয়া শিশুটির অবস্থা আরও সংকটজনক৷ শিশু কন্যার চোখই নেই৷ খুব বেশিদিন বাঁচবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ কারণ শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে৷
বিজ্ঞানের ইতিহাসে ১৭৫০ সাল থেকে মাত্র ১২টি ‘হার্লেকুইন’ শিশু জন্মের উল্লেখ রয়েছে৷ আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় জন্ম হয় প্রথম শিশুটির৷ শেষ এই জন্মগত ব্যাধি নিয়ে দক্ষিণ আফ্রিকায় এক শিশুর জন্মের খবর মেলে৷ যার বাঁচার আশা খুবই কম ছিল৷ তবে প্রত্যাশার থেকে বেশিদিন বেঁচেছিল সেই ‘হার্লেকুইন’ শিশু৷
সর্বশেষ খবর
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল