Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Supreme Court

১০ দিনে দ্বিতীয়বার, সুপ্রিম কোর্টে ফের পিছোল আইপ্যাক মামলার শুনানি

শুক্রবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানির কথা ছিল মামলাটির। এদিনও পিছিয়ে গেল মামলাটি। অগাস্ট মাসে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:০৪

options
link
১০ দিনে দ্বিতীয়বার, সুপ্রিম কোর্টে ফের পিছোল আইপ্যাক মামলার শুনানি zoom
ফাইল ছবি।
Advertisement

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। রাজ্যে সরকারি পালাবদলের পর এই নিয়ে দ্বিতীয়বার। শুক্রবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানির কথা ছিল মামলাটির। এদিনও পিছিয়ে গেল মামলাটি। অগাস্ট মাসে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি।

গত ১৩ মে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। এই মামলায় সওয়াল করার জন্য সময় চেয়ে আদালতে মামলার মুলতুবির জন্য আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এই আবেদনের ভিত্তিতেই ২২ মে পরবর্তী শুনানি হিসেবে ধার্য করেছিল সুপ্রিম কোর্ট। এদিনও ফের পিছোল মামলার শুনানি।

Advertisement

এপ্রিল মাসে এই মামলার শুনানি হয়েছিল। ওই শুনানিতেই মামলার তদন্তে তৎকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। তদন্ত চলাকালীন মন্ত্রীর হঠাৎ করে আইপ্যাক অফিসে ঢুকে পড়া নিয়ে মামলার শুনানিতে প্রশ্ন করেন বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। এই ঘটনায় তথ্য সরিয়ে ফেলার সম্ভাবনা নিয়েও দাবি করা হয় কেন্দ্রের তরফে।

গত ৮ জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দিয়েছিল ইডির গোয়েন্দারা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওই তল্লাশি চলাকালীন সেখানে আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ইডি। উলটো দিকে ইডির বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করেছিল তৃণমূল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.