Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Garga Chatterjee

১০ দিন পর জেলমুক্তি, জামিন পেলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

ভোটের সময় ইভিএম নিয়ে গুজবের অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছিল।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:৩৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:৩৩

options
link
১০ দিন পর জেলমুক্তি, জামিন পেলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় zoom
Advertisement

১০ দিন পর জামিনে মুক্তি পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতার ম্যাজিস্ট্রেট আদালত। তাঁর বিরুদ্ধে যে কটি মামলা ছিল, তার সবকটিতেই জামিন মিলেছে। তাই গর্গর জেলমুক্তিতে আর কোনও বাধা নেই। শিগগিরই তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলা পক্ষের সদস্য, সমর্থকরা।

আদালত সূত্রে খবর, দু’হাজার টাকার বন্ডে গর্গকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। সপ্তাহে একবার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্তে সবরকম সহযোগিতার শর্তও দেওয়া হয়েছে।

ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। নির্বাচন পর্বে এত রকমের পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছিলেন উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ডিইও। তার ভিত্তিতে গর্গকে দু’বার নোটিস পাঠিয়ে তলব করেছিল লালবাজার। তিনি হাজিরা না দেওয়ায় ১২ মে গ্রেপ্তার হন। ওইদিন রাত থেকে তাঁকে লালবাজারের লক-আপে কাটাতে হয়েছে। পরেরদিন তাঁকে আদালতে পেশ করা হলে জামিন খারিজ হয়ে যায়। ফলে বেশ কয়েকদিন তাঁকে জেলেই থাকতে হয়। শুক্রবার তাঁকে কারাগার থেকে ভারচুয়ালি কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। বিচারক শর্তসাপেক্ষে গর্গের জামিন মঞ্জুর করেন।

Advertisement

আদালত সূত্রে খবর, দু’হাজার টাকার বন্ডে গর্গকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। সপ্তাহে একবার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্তে সবরকম সহযোগিতার শর্তও দেওয়া হয়েছে। এর আগে ময়দান থানায় গর্গের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগেই জামিন মিলেছিল। এবার সাইবার থানার মামলায় জামিন পেয়ে জেলমুক্ত হতে চলেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.