সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জয়ললিতা, মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায়- ভারতের মহিলা রাজনীতিকদের তালিকা বেশ সমৃদ্ধ৷ এঁরা প্রত্যেকেই প্রশাসনিক পদের শীর্ষে বসেছেন৷ ভারতের থেকে নানা বিষয়ে অনেক এগিয়ে থেকেও যা এখনও অর্জন করতে পারেনি মার্কিন মুলুক৷ সম্প্রতি এই প্রসঙ্গই তুলে আনলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷
মার্কিন মুলুকের রাষ্ট্রপতি নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয় চমকে দিয়েছিল গোটা বিশ্বকে৷ নানাভাবে তাঁর হারের ময়নাতদন্ত হয়েছে৷ আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করেছেন৷ তবে অনেকেই বলেছেন, মার্কিনরা যত শিক্ষিত ও সভ্যই হোক না কেন, এখনও দেশের শীর্ষে কোনও মহিলাকে বসাতে রাজি নয়৷ হাজারও দিকে এগিয়ে থাকলেও লিঙ্গবৈষম্যের এ রাজনীতি ঝাঁ-চকচকে সভ্যতাতে যে রয়ে গিয়েছে, তা অস্বীকার করেননি অনেকেই৷ ঠিক এই জায়গাতেই ভারতকে এগিয়ে রাখলেন ক্যাটরিনা৷ এ দেশে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন৷ সদ্যপ্রয়াতা জয়ললিতা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসেছেন৷ কিন্তু সেই গৌরব নেই মার্কিন মুলুকের৷ ভারত সম্পর্কে এভাবেই গর্বিত অভিনেত্রী৷
তবে তা সত্ত্বেও এ দেশে যে লিঙ্গবৈষম্য চলে আসছে, তা নিয়ে আক্ষেপ ক্যাটরিনার৷ দুঃখজনক হলেও এ ঘটনা যে হয় তা স্বীকার করে নিলেন তিনি৷ আর তাই তাঁর আবেদন, সবরকম নির্যাতনের বিরুদ্ধে যেন মুখ খোলেন মেয়েরা৷ কেননা কোনওভাবেই নারী দূর্বল নয়৷ দেশের নারীরা যেন এ কথা বোঝেন, এটাই প্রত্যাশা অভিনেত্রীর৷
India had a woman as head of state,way before United Kingdom,a feat USA has not managed to achieve as of yet:Katrina Kaif pic.twitter.com/gzRruzC7H6
— ANI (@ANI_news) December 7, 2016
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী