Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
ICSE

ঘোষিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি, করোনার আগের নিয়মেই মূল্যায়ন

এদিকে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ২০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ২০:১৩

options
link
ঘোষিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি, করোনার আগের নিয়মেই মূল্যায়ন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল ২০২৩ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার সময়সূচি। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিএসই, ৪ ফেব্রুয়ারি থেকে আইএসসি পরীক্ষা। এমনটাই জানানো হয়েছে দি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (The Council for the Indian School Certificate Examinations) বা CISCE’র তরফ থেকে। এদিকে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। 

জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবে আইসিএসই ও ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে আইএসসি পরীক্ষা। সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। করোনার আগে যে নিয়মে পরীক্ষা নেওয়া হত, সেই নিয়মেই এবার মূল্যায়ন হবে বলে জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সেনায় যোগদানের স্বপ্ন পূরণ করতে বাড়িতে মিথ্যা! সেরা ছাত্র হয়ে অ্যাকাডেমি ছাড়লেন যুবক]

জানানো হয়েছে, আইসিএসই-র অধিকাংশ পরীক্ষাই সকাল ১১টা থেকে হবে। তবে আঁকার পরীক্ষাগুলি হবে সকাল ৯টা থেকে। আইএসসি পরীক্ষাতেও আঁকার পরীক্ষাগুলি ওই সময়ই হবে। এদিকে আইএসসির কিছু পরীক্ষা হয়েছে দুপুর ২টো থেকে। কোনও কোনও দিন দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা রাখা হয়েছে। করোনা বিধি মেনেই পরীক্ষা হবে। তবে মূল্যায়ন হবে করোনা পূর্ববর্তী পদ্ধতিতে।

গত দু’বছর ধরেই করোনার প্রকোপে বিঘ্নিত হয়েছে আইসিএসই, আইএসসি বোর্ডের ফাইনাল পরীক্ষা। ২০২০ সালে মাঝপথে বন্ধ হয়ে যায় পরীক্ষা। একই ভাবে ২০২১ সালেও নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়নি। অতিমারী ছাড়াও ওই সময় পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটও ছিল। তাই পিছিয়ে যায় পরীক্ষা। তবে এবার যেহেতু করোনার সংক্রমণ কমেছে, তাই নির্ধারিত সময়ে বিনা বাধাতেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: রাজকোষ ঘাটতি ছুঁয়েছে ৭.৫৮ লক্ষ কোটি! নয়া তথ্যে বাড়ছে আশঙ্কা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.