গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অশান্তির অন্যতম কারণ। কমপক্ষে ২০ বার সেনা-পুলিশের চোখে ধুলো দিয়েছিল সে। এমনকী দাড়ি কামিয়ে গা-ঢাকা দেওয়ারও চেষ্টা করে। অবশেষে রবিবার কিশ্তওয়ারে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অপারেশনে নিকেশ হল ‘মোস্ট ওয়ান্টেড’ জইশ-এ-মহম্মদ জঙ্গি সইফুল্লা। এদিন চাটরু বেল্টের পাসারকুট এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়েছে।
সেনা সূত্রে খবর, সইফুল্লা পাকিস্তানি নাগরিক। পাক অধিকৃত কাশ্মীরে জইশের প্রশিক্ষণ শিবির থেকে উত্থান তার। এক সময় আইএসআইয়ের মদতে পাহাড়-জঙ্গলের পথে ভারতে ঢোকে সে। এর পর একাধিক ষড়যন্ত্র চালায়। অন্যদিকে গত মাস দুয়েক ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সে রকমই এক অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার ‘ডান হাত’ ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছিল সইফুল্লা। এর জন্য দাড়ি কেটে ভোল বদলে ছিল সে। যদিও সেনার তৎপরতায় জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হয় জইশ জঙ্গি। এদিন সেখানেই গুলির লড়াইয়ে মৃত্যু হল সইফুল্লার।
আরও পড়ুন:
পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-এ-মহম্মদের বেশ কয়েক জন জঙ্গি কিশ্তওয়ারের জঙ্গলে গা-ঢাকা দিয়েছে, এই খবর পেয়ে রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অপরাশেন চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভেতর লুকিয়ে ছিল জঙ্গিরা। কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পালটা গুলি চালায় যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত সইফুল্লা-সহ ৩ জঙ্গি নিহত হয়েছে গুলির লড়াইয়ে। উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত