সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাংলার পাঁচ শ্রমিকের। জানা গিয়েছে, কিছুদিন ধরেই কুলগ্রামের ওই জায়গায় নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই ছয় শ্রমিক। মঙ্গলবার সন্ধেয় তাঁদের ক্যাম্পে হানা দেয় আততায়ীরা। সূত্রের খবর, প্রথমে তাঁদের অপহরণ করা হয়, এরপর গুলি করে হত্যা করা হয় শ্রমিকদের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতেরা সকলেই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা। আততায়ীদের হাত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন মুর্শিদাবাদেরই আরও এক বাসিন্দা জহুরুদ্দিন। আহত হয়েছেন বেশ কয়েকজন। জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবার সিং জানিয়েছেন, ঘটনার পিছনে পাক মদত রয়েছে।
Jammu and Kashmir Police: 5 non-Kashmiri labourers killed by terrorists in Kulgam. More details awaited. pic.twitter.com/W2InQEGkzh
Advertisement— ANI (@ANI) October 29, 2019
[আরও পড়ুন: ‘শেষ পর্যন্ত উনি দুষ্মন্ত চৌটালাকে চিনলেন’, সঞ্জয় রাউতকে কটাক্ষ জেজেপি প্রধানের]
সর্বশেষ খবর
-
বাড়িতে বানানো গোলাপ জলে পঞ্চমীর আগেই ত্বকে ফিরবে জেল্লা, রইল ২টি পদ্ধতি
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার
-
শুভেন্দুর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর