সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ বছর আগে জম্মুর তোপ শেরখানিয়া এলাকায় আততায়ির গুলিতে খুন এক মন্দিরের পুরোহিত প্রগত নাথ (৬৫)। ২০১৯ সালের নভেম্বর মাসে ঘটা সেই হত্যাকাণ্ডের অবশেষে কিনারা করল পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে মঙ্গলবার দাবি করা হয়েছে, সেই খুনের ঘটনায় হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের ওই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল জম্মুর (Jammu) বক্সিনগর থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশের (Police) সন্দেহ যায় দুই কুখ্যাত অপরাধীর দিকে। যার অন্যতম উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তরলোক সিং এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির আশিস কুমার ওরফে হংসাই নাথ। ঘটনার পর থেকে এই দুই অপরাধীর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশ তদন্তে জানতে পারে তরলোকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। ফলে তরলোককে ছেড়ে আশিস কুমারের সন্ধানে নামে পুলিশ।
[আরও পড়ুন: দাগি আসামির বাড়িতে ডিএসপির ‘মোচ্ছব’! পুলিশ হানা দিতেই লুকোলেন শৌচাগারে]
পুলিশের দাবি, গোপন সূত্রে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে খবর আসে হরিয়ানায় ঘাঁটি গেড়েছে অভিযুক্ত আশিস। এর পর বক্সিনগর থানার পুলিশের বিশেষ টিম পৌঁছয় হরিয়ানার ঝিন্দ জেলায়। স্থানীয় পুলিশের সহায়তায় অবশেষে অভিযুক্ত আশিসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়েছে, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই তরলোক ও আশিস। উত্তরপ্রদেশ ও হরিয়ানাতে একাধিক চুরি, ডাকাতি, খুন ও প্রতারণা মামলায় অভিযুক্ত ছিল এই দুজন।
[আরও পড়ুন: সামান্য বচসায় নৃশংস হত্যাকাণ্ড, ধারাল অস্ত্রে স্ত্রীর ধর-মুন্ডু আলাদা করলেন স্বামী!]
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো