সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার দখলে থাকবে দিল্লির মসনদ, তা নিয়ে লড়াই চলছে। কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে কোন দল? আপাতত সেদিকেই তাকিয়ে দেশবাসী। একইভাবে, নিজেদের জায়গা ধরে রাখতে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা। কিন্তু বাধা-ধরা নিয়মের বাইরে বেরিয়ে অন্যভাবে প্রচার করে সকলের নজর কাড়লেন রাজস্থানের যোধপুরের এক অটোচালক। মোদির হয়ে প্রচার করতে বিজেপির পতাকায় নিজের তিন চাকা সাজিয়ে পথে নেমেছেন তিনি।
[আরও পড়ুন: বিজেপির পাশেই আম্বানি পরিবার! এবার প্রধানমন্ত্রীর সভায় মুকেশ-পুত্র]
যোধপুরের বাসিন্দা ওই অটোচালক। এই ভোটের মরশুমে তাঁর অটোই নজর কাড়ছে সকলের। জানা গিয়েছে, গেরুয়া পতাকায় সাজানো তাঁর অটোর নাম ‘মোদি এক্সপ্রেস’। এই অটোই ছুটে বেড়াচ্ছে যোধপুরের বিভিন্ন এলাকায়। তিনি চান মোদিজির বার্তা সকলের কাছে পৌঁছে যাক। আরও একবার দিল্লির মসনদে ফিরে আসুক নরেন্দ্র মোদি। সেই কারণেই নিজের মতো করেই প্রচার শুরু করেছেন ওই অটোচালক। জানা গিয়েছে, এর আগেও রাজস্থানে অমিত শাহের রোড শোয়ে প্রথম দেখা গিয়েছিল ও তাঁকে। সেই সময় রোড শো-এ সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান করতে দেখা গিয়েছিল তাঁকে। এবারও নিজের উদ্যোগে নরেন্দ্র মোদির সমর্থনে পথে নেমে পড়েছেন তিনি।
[আরও পড়ুন: নেমপ্লেটে লেখা ডাকু! শুনেই হো-হো হাসেন একদা চম্বলের বিভীষিকা মলখান]
এ প্রসঙ্গে নেমিচাঁদ জানিয়েছেন, “আমি মোদিজির ভক্ত। আমি চাই উনি আবার ক্ষমতায় আসুন। সেই কারণেই সকলের কাছে তাঁর বার্তা, তাঁর চিন্তা ভাবনা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নিজের মতো করে।” এর পাশাপাশি তিনি নিজেই জানিয়েছেন, “যখন প্রথম যোধপুর সফরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তখন আমি সকলের কাছে গিয়ে আবেদন করেছিলাম যেন তারা সেই রোড শোয়ে অংশ নেন। কারণ, আমি চেয়েছিলাম বিজেপির বার্তা পৌঁছে যাক সকলের কাছে।” তাঁরা এই উদ্যোগের ঠিক কতটা প্রভাব পড়বে সকলের মধ্যে, তা বোঝা যাবে ২৩ মে। প্রসঙ্গত, রাজস্থানের ২৫টি আসনের ভোট হবে দু’দফায়, যথাক্রমে ২৯ এপ্রিল ও ৬ মে।
সর্বশেষ খবর
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল