Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Kerala Assembly Election

কংগ্রেসকে হারাতে ‘পলিটিক্যাল ডিল’ সিপিএম-বিজেপির! বিস্ফোরক দাবি হাত শিবিরের

কেরলের বিধানসভা ভোটের আগে সবরকম দোস্তি ভুলে পুরোদস্তুর কুস্তির মেজাজে সিপিএম এবং কংগ্রেস।রাহুল গান্ধী আগেই বিজেপিকে সিপিএমের বি টিম বলে দেগে দিয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৮:০৪

options
link
কংগ্রেসকে হারাতে ‘পলিটিক্যাল ডিল’ সিপিএম-বিজেপির! বিস্ফোরক দাবি হাত শিবিরের zoom
রাহুল গান্ধী ও পিনারাই বিজয়ন। ফাইল ছবি।
Advertisement

কংগ্রেসকে হারাতে ‘রাজনৈতিক ডিল’ হয়েছে বিজেপি ও সিপিএমের। ফের বিস্ফোরক অভিযোগ হাত শিবিরের। রাহুল গান্ধীর পর এবার তোপ দাগলেন কেরলমের শীর্ষ বিরোধী নেতা রমেশ চেন্নিথালা।

কে বিজেপির মিত্র, তলে তলে তাদের সঙ্গে হাত মিলিয়েছে,এ নিয়ে কংগ্রেস-সিপিএম ঝগড়ায় সরগরম কেরলম। রাহুল গান্ধী সম্প্রতি রাজ্যে সিপিএম, বিজেপির ‘মাখামাখি’ নিয়ে কটাক্ষ করেন, ওরা দুইয়ে মিলে কমিউনিস্ট জনতা পার্টি (সিজেপি) তে পরিণত হয়েছে! বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলের এই ‘খোঁচা’য় প্রবল আপত্তি, ক্ষোভ জানান বাম নেতারা।

Advertisement

রাহুল গান্ধী সম্প্রতি রাজ্যে সিপিএম, বিজেপির ‘মাখামাখি’ নিয়ে কটাক্ষ করেন, ওরা দুইয়ে মিলে কমিউনিস্ট জনতা পার্টি (সিজেপি) তে পরিণত হয়েছে! বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলের এই ‘খোঁচা’য় প্রবল আপত্তি, ক্ষোভ জানান বাম নেতারা।

এই আবহে এবার প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালার মারাত্মক অভিযোগ, কেরলের বাম জোটের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে হারাতে ‘রাজনৈতিক ডিল’ করেছেন! অশুভ আঁতাঁতের মাধ্যমে বিজেপিকে আসন জেতাতে ‘সাহায্য করছেন’ বিজয়ন। কিন্তু ভোটাররা এমন রফার সমুচিত জবাব দেবেন। যদিও অভিযোগ উড়িয়ে বিজয়নের দাবি, বিজেপি এবারও রাজ্যে শূন্য পাবে।

এতদিন পর্যন্ত বাম ও কংগ্রেসের সম্পর্ক ছিল দিল্লি-বাংলায় দোস্তি, কেরলে কুস্তি। কিন্তু এবারের কেরলের বিধানসভা ভোটের আগে সবরকম দোস্তি ভুলে পুরোদস্তুর কুস্তির মেজাজে সিপিএম এবং কংগ্রেস।রাহুল গান্ধী আগেই বিজেপিকে সিপিএমের বি টিম বলে দেগে দিয়েছিলেন। পালটা পিনারাই বিজয়নের তরফ থেকে রাহুলকে কটাক্ষ করে বলা হয়, ‘রাহুল সেই বিরল প্রতিভা যিনি বারবার এক ভুল করেও বোঝেন না।’ বিজয়ন বলেন, “জাতীয় স্তরের কার্যক্রম যদি খুঁটিয়ে দেখা হয় তাহলেই বোঝা যাবে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসই বিজেপি-র আসল বি টিমে পরিণত হয়েছে।” এবার নয়া আক্রমণ এল কংগ্রেসের তরফে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.