Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Kerala Assembly election

বঙ্গের পাশাপাশি কেরলেরও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির! রয়েছে কোন চমক?

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পরদিনই প্রথম তালিকা প্রকাশ বিজেপির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২০:৪৩

options
link
বঙ্গের পাশাপাশি কেরলেরও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির! রয়েছে কোন চমক? zoom
তালিকায় রয়েছে বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরেপ নাম।
Advertisement

রবিবারই ঘোষিত হয়েছে দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly election) নির্ঘণ্ট। আর সোমবারই বাংলার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। পাশাপাশি কেরলের (Kerala) ৪৭ জন প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে পদ্ম শিবির। দেখা যাচ্ছে, সেই তালিকায় রয়েছে বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের নাম।

উল্লেখ্য, চন্দ্রশেখর লড়বেন নেমম কেন্দ্র থেকে। প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী মুরলীধরন প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজাকোট্টাম থেকে। গত বৃহস্পতিবার ১২ মার্চ নীতীন নবীনের সভাপতিত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা। ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও। আর সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যায় প্রার্থী তালিকা। যা ঘোষিত হল আজ, সোমবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, কেরলে মূল লড়াই কিন্তু বামেদের এলডিএফ জোট এবং কংগ্রেসের ইউডিএফের জোটের মধ্যে। তবে এনডিএ এবার জোর লড়াই দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বিজেপি প্রায় একশো আসনে লড়বে বলে খবর। পাশাপাশি বাকি চল্লিশ আসনে লড়বে ভারত ধর্ম জনসেনা এবং টুয়েন্টি২০।

এদিকে এদিন বঙ্গে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থীও ঘোষণা করেছে বিজেপি। যার মধ্যে বিশেষ চমক- ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। খড়গপুরে লড়ছেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, এদিন রাতেই বাংলার বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়েও বৈঠকে বসবে পদ্ম শিবির। খুব শিগগিরি অবশিষ্ট নামগুলিও জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এবারের বিধানসভা ভোটে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। সবচেয়ে আগে ভোট হবে অসম এবং কেরলে। বিজেপিশাসিত রাজ্যটিতে ভোট হবে ৯ এপ্রিল। ১২৬টি আসনে একটি দফাতেই ভোটগ্রহণ হবে। কেরলেও এক দফাতেই নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। ১৪০টি আসনে ভোট হবে ওই রাজ্যে। কেন্দ্রশাসিত পুদুচেরির ৩০টি আসনেও ওই দিনেই নির্বাচন রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.