Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mamata Banerjee

‘ভয় দেখাচ্ছে তৃণমূল’, মমতার প্রশ্ন ‘এড়িয়ে’ পালটা দোষারোপ কমিশনের

Advertisement
এক নজরে
১৮:২৪ সর্বশেষ
মমতার অভিযোগের জবাব কমিশনের
১৮:১৯
ধনকড় প্রসঙ্গ তুললেন মমতা
১৮:০৮
২ জন মুসলিম, বাকিরা তো হিন্দু
১৮:০০
সীমা খান্না কে, প্রশ্ন মমতার
১৭:৪৯
৬ মাস সরকার 'হাইজ্যাক'
১৭:৪৯
সুপ্রিম কোর্টের নির্দেশ 'মানছে না' কমিশন
১৭:৪৯
পরবর্তী কর্মসূচি কী?
১৭:৪৭
দুব্যর্বহার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার
১৭:৪৬
বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন
১৭:৪৩
এসআইআর 'অসংসদীয়'
১৭:৪১
এআই দিয়ে নাম বাদ দিচ্ছে, অভিযোগ মমতার
১৭:৩৬
কমিশনকে মিথ্যেবাদী তোপ মমতার
১৭:৩৪
শেষ বৈঠক, বেরলেন মমতা
১৬:২০
কড়া নিরাপত্তা নির্বাচন সদনে
১৬:১২
নির্বাচন সদনে মমতা, শুরু বৈঠক
১৬:০৯
সপ্তমে সংঘাত
১৬:০৪
কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ
১৫:৫১
কাল সাংসদদের সঙ্গে বৈঠক
১৫:৫১
নির্বাচন কমিশনের পথে মমতা
মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে তোপ মমতার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:৫৯

options
link
Advertisement
শেষ আপডেট: ১৮:২৪

মমতার অভিযোগের জবাব কমিশনের

'SIR-এ হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ' মমতার অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইআরও (এসডিও/বিডিও)-দের অফিসে হামলা চালানো হচ্ছে। কমিনের সঙ্গে আলোচনা না করেই ৩ জন রোল অবজার্ভারকে বদল করেছে পশ্চিমবঙ্গ সরকার।

শেষ আপডেট: ১৮:১৯

ধনকড় প্রসঙ্গ তুললেন মমতা

নির্বাচন কমিশনকে তোপ দেগে এদিন মমতা বলেন, 'আপনার অবস্থা ধনখড়ের মতো হবে। বিজেপির ভয়ে কাজ করছেন। বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে প্রভাবিত করে জিতে গিয়েছে। কিন্তু বাংলা হবে না।’

Advertisement
শেষ আপডেট: ১৮:০৮

২ জন মুসলিম, বাকিরা তো হিন্দু

কমিশন ও বিজেপিকে একযোগে তোপ মমতার। সোমবার কমিশনের বৈঠকে এসআইআর ক্ষতিগ্রস্তদের নিয়ে এসেছিলেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন। তারপরেই মমতা বলেন, 'যাঁরা হিন্দু-মুসলমান করেন বুঝতে পারছেন? এখানে দু’জন মুসলিম রয়েছেন। ক’জন হিন্দু?’

শেষ আপডেট: ১৮:০০

সীমা খান্না কে, প্রশ্ন মমতার

সোমবার দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। কমিশনকে থেকে বেরিয়ে মমতার আক্রমণ, সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। ৫৮ লক্ষকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কমিশন প্রশ্নও করেনি।

শেষ আপডেট: ১৭:৪৯

৬ মাস সরকার 'হাইজ্যাক'

৬ মাস ধরে সরকার হাইজ্যাক করে রেখেছে। কোনও কাজ করতে দিচ্ছে না।

শেষ আপডেট: ১৭:৪৯

সুপ্রিম কোর্টের নির্দেশ 'মানছে না' কমিশন

মমতার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। অমর্ত্য সেনদের বিনা কারণে ডাকছে কমিশন।সিইসিকে বয়কট করলাম।

শেষ আপডেট: ১৭:৪৯

পরবর্তী কর্মসূচি কী?

পরবর্তী কর্মসূচি দলের সঙ্গে আলোচনা করে জানাব, বললেন মমতা। আগামিকাল অভিষেকের বাসভবনে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেষ আপডেট: ১৭:৪৭

দুব্যর্বহার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার

এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে।আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না। অবিচারের খেলা চলছে। ৬টা চিঠি দিলাম। একটারও জবাব পাইনি। আমরা লোকের হয়রানির কথা জানিয়েছি। আর কমিশন বলেছে যা করেছি বেশ করেছি।

শেষ আপডেট: ১৭:৪৬

বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন

আজ বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন। এরা এমন শুরু করেছে আতঙ্কে বহু বিএলও-র মৃত্যু হয়েছে। ভোটের আগেই সরকার গড়ে দেবে কমিশন? আপনাদের কাছে বিজেপির পাওয়ার রয়েছে, আমার কাছে মানুষের পাওয়ার।

শেষ আপডেট: ১৭:৪৩

এসআইআর 'অসংসদীয়'

অগণতান্ত্রিকভাবে এসআইআর করা হচ্ছে বাংলায়। আধার, রেশন, ভোটার কার্ড। কার্ডের মালা হয়ে গিয়েছে।

শেষ আপডেট: ১৭:৪১

এআই দিয়ে নাম বাদ দিচ্ছে, অভিযোগ মমতার

এআই দিয়ে নাম বাদ দিচ্ছে। ৫৮ লাখ লোকের নাম কেটেছে। ভোটের ৩ মাস আগে এসআইআর। বাংলাকে টার্গেট করছে। অসমে এসআইআর হয়নি কেন? যদি এসআইআর করতেই হত ২০০২ সাল থেকে কেন করেননি?

শেষ আপডেট: ১৭:৩৬

কমিশনকে মিথ্যেবাদী তোপ মমতার

কমিশনকে 'মিথ্যেবাদী, উদ্ধত' তোপ মমতার।আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জী লিখলে ডাকবে? মেয়েদের বিয়ের পর পদবি বদলে যায়। পদবি, বানান বিভ্রাটে অযথা হয়রানি। আগে কতজন হাসপাতালে জন্মাত? আমি এত বছর রাজনীতি করেছি, এমন কমিশন দেখিনি।

Live Updates: Mamata Banerjee visits Gyanesh Kumar in Delhi
সোমবার দিল্লির নির্বাচন সদনে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে
শেষ আপডেট: ১৭:৩৪

শেষ বৈঠক, বেরলেন মমতা

মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে শেষ বৈঠক। বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১৬:২০

কড়া নিরাপত্তা নির্বাচন সদনে

নির্বাচন সদনের বাইরে শয়ে শয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তায় মোড়া মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের দপ্তর।

শেষ আপডেট: ১৬:১২

নির্বাচন সদনে মমতা, শুরু বৈঠক

কালো পোশাক গায়ে নির্বাচন সদনে ঢুকলেম মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিযেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের সঙ্গে শুরু বৈঠক।

শেষ আপডেট: ১৬:০৯

সপ্তমে সংঘাত

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে SIR ক্ষতিগ্রস্তদের একাংশ। তাঁরা রয়েছেন বঙ্গভবনে। সোমবার সকালে আচমকাই চাণক্যপুরী ও হেইলি রোডের বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ। অভিযোগ, বঙ্গভবনের ঘরে ঘরে তল্লাশিও চালানো হয়। জানতে পেরেই কার্যত ‘এক কাপড়ে’ বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনের সামনে হাজির হন মমতা। দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। গোটা ঘটনার নেপথ্যে অমিত শাহকে কাঠগড়ায় তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। মমতার রণংদেহী মেজাজে ব্যর্থ ‘শাহী ষড়যন্ত্র’। অবশেষে বঙ্গভবন ছাড়ে দিল্লি পুলিশ।

শেষ আপডেট: ১৬:০৪

কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ

বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর সংঘাত চরমে। সোমবার রাজধানী দিল্লিতে প্রতিবাদে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালো পোশাক পরে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছলেন মমতা। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে ৩ মৃত বিএলওদের পরিবার এবং এসআইআর আতঙ্কে মৃত ৮ ব্যক্তির পরিজনদেরও নিয়ে গিয়েছেন মমতা।

Live Updates: Mamata Banerjee to visit Gyanesh Kumar in Delhi
জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের আগে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি
শেষ আপডেট: ১৫:৫১

কাল সাংসদদের সঙ্গে বৈঠক

আগামিকাল রাজধানী দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের 'সেনাপতি' তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসবে চা-চক্র।

শেষ আপডেট: ১৫:৫১

নির্বাচন কমিশনের পথে মমতা

এসআইআর নিয়ে বাংলার তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। এসবের মাঝে সোমবার বিকেলে প্রতিবাদ স্বরূপ কালোপোশাকে দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যরা। অভিষেক ও কল্যাণের পরনেও কালো পোশাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে আইনের বই। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.