সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারও বিরোধীদের হই-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা অধিবেশন৷ একাধিকবার কিছু সময়ের জন্য মুলতবি হয়ে যায় রাজ্যসভা অধিবেশনও৷ এদিনও ফের নোট বাতিল ইস্যুতে সরকারকে চেপে ধরে বিরোধীরা৷
এদিকে নোট বাতিল ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মন্তব্য ঘিরে আক্রমণের পথে হাঁটে বিজেপি৷ গুলাম নবি আজাদকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করে বিজেপি৷ প্রসঙ্গত, নোট বাতিলের ইস্যুকে উরি হামলার সঙ্গে তুলনা করেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ তাঁর এই মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি৷ একই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটেন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ যদিও আজাদের মন্তব্য বৃহস্পতিবারই সংসদের উচ্চকক্ষের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে৷
এদিকে এদিন নোট বাতিল ইস্যুতে কংগ্রেস ও এআইএডিএমকে নেতারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি নেতারাও৷ সবমিলিয়ে লোকসভা ও রাজ্যসভা এদিন সংসদের উভয় কক্ষই নোট বাতিল ইস্যুতে ছিল উত্তপ্ত৷ অন্যদিকে, তিরুবনন্তপুরমে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে তাঁর বিধানসভার সদস্যরা আরবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখান৷
সর্বশেষ খবর
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’