সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পরেই অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্রদের জন্য ৭০ শতাংশ রাজ্য সরকারি চাকরি সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিলেন জগনমোহন রেড্ডি। এবার মধ্যপ্রদেশের সরকারি চাকরিতে শুধুমাত্র স্থানীয় যুবক-যুবতীদেরই সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। খুব তাড়াতাড়ি তাঁর সরকার এই বিষয়ে আইন পাশ করাতে চলেছে বলেও জানালেন তিনি।
[আরও পড়ুন: একের পর এক পাশবিক ঘটনা, চাপের মুখে মহিলাদের জন্য বিশেষ সেল গঠন যোগীর ]
এর আগে স্বাধীনতা দিবসের দিনও একই কথা বলেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। করোনা মহামারির কারণে চাকরির সংখ্যা কমে এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে চাকরির সংখ্যা কমে এসেছে। তাই রাজ্যের সরকারি চাকরিতে এখানকার যুব সম্প্রদায়কেই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে। খুব তাড়াতাড়ি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফলের ভিত্তিতে স্থানীয় যুব সম্প্রদায়কে চাকরিতে নিয়োগ করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ। টুইট করে প্রশ্ন তোলেন, ‘এর আগে তো আপনারা ১৫ বছর ধরে এই রাজ্যের ক্ষমতায় ছিলেন। কতজন স্থানীয় যুবক-যুবতীকে চাকরি দিয়েছেন।’
[আরও পড়ুন: বিজেপিকে সাহায্য করার জের, Facebook India’র আধিকারিকের বিরুদ্ধে FIR]
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট