সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন দায়িত্ববান নাগরিক হিসাবে গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়াই তাঁর দায়িত্ব৷ আবার তেমনই একজন ছেলে হিসাবে বাবার শ্রাদ্ধানুষ্ঠান করাও সামাজিক কর্তব্য৷ দায়িত্ব আর কর্তব্য দুটিই একসঙ্গে পালন করে নজির গড়লেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি৷ বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজের ফাঁকেই ভোট দিলেন তিনি৷
[ আরও পড়ুন: বারাণসীতে প্রার্থীপদ বাতিল, কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তেজ বাহাদুর]
পঞ্চম দফায় মধ্যপ্রদেশের সাতটি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ সকাল থেকে প্রায় প্রতিটি বুথে ভোটার লাইনে বেশ ভিড়৷ তার মধ্যেই ব্যতিক্রমী ছাতারপুর জেলায় এক ব্যক্তি৷ পরনে সাদা ধুতি৷ গা ঢাকা সাদা কাপড়ে৷ মুণ্ডিত মস্তক৷ পোশাকআশাকেই স্পষ্ট সদ্য বাবা মারা গিয়েছেন তাঁর৷ জীবনে ঠিক কতটা ঝড় বয়ে গিয়েছে, ছাপ চোখে মুখে স্পষ্ট৷
[ আরও পড়ুন: আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বুথ দখল করানোর অভিযোগ স্মৃতি ইরানির]
দিব্যি লাইনে দাঁড়িয়ে সময়মতো ঢুকলেন ভোটগ্রহণ কেন্দ্রে৷ পছন্দসই প্রার্থীকে বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি৷ বাবার শ্রাদ্ধানুষ্ঠান করতে করতে নাগরিক দায়িত্ব পালন করতে ভোটকেন্দ্রে আসা বলেই জানিয়েছেন ওই ভোটার৷
Madhya Pradesh: A man in Chhatarpur arrives to vote, after his father’s last rites earlier today. #LokSabhaElections2019 #Phase5 pic.twitter.com/99YoCEJ7Ch
— ANI (@ANI) May 6, 2019
মধ্যপ্রদেশের ওই ভোটারের ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ এমন সচেতন নাগরিক সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন৷
— Chowkidar Sachin Dongre (@AkhandBharat_S) May 6, 2019
নেটিজেনদের একাংশের দাবি, এটাই নাকি গণতন্ত্রের আসল রূপ৷
This is true face of democracy
— चौकीदार हिमांशु गुप्ता (@himanshu11131) May 6, 2019
গণতান্ত্রিক পরিকাঠামোকে উন্নত করে তোলার জন্য এমন সচেতন নাগরিক অত্যন্ত প্রয়োজনীয় বলেও বলছেন কেউ কেউ৷
Brilliant.
Such person strengthen our democracy. @narendramodi
— CA JAYESH RATHOD (@jayesh_khushi) May 6, 2019
এর আগে ঝাড়খণ্ডে ১০৫ বছর বয়সি এক মহিলা ছেলের কোলে করে ভোটকেন্দ্রে যান৷ নিজের মতামত অনুযায়ী ভোটাধিকারও প্রয়োগ করেছেন তিনি৷ এমন সচেতন নাগরিকেরা দেশবাসীর অনুপ্রেরণা বলেও বলছেন অনেকেই৷
সর্বশেষ খবর
-
খাস দিল্লিতে বিখ্যাত মণিপুরি গায়ককে পিটিয়ে খুন! ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন তুলে সরব রাহুল
-
‘বিগ বস’ দুর্গে গালিগালাজ থেকে বউ তুলে খোঁচা! বাদ পড়ার নমিনেশনে কে এগিয়ে?
-
লেবু বেচে স্কুল গড়েছিলেন, পদ্মশ্রী প্রাপ্ত সেই হাজাব্বাকে এসআইআর নোটিস কমিশনের
-
বিধানসভায় স্ট্যালিনের ভাঙা চোয়াল নিয়ে কটাক্ষ বিজয়ের! তুমুল বিতর্ক তামিলনাড়ুতে
-
চন্দ্রবিন্দুর গানে এবার ককরোচ পার্টি! দর্শকদের তুমুল হাততালি কুড়োলেন অনিন্দ্য-চন্দ্রিলরা