সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে কেন্দ্র করে টাকার অভাব দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। খুচরো সমস্যায় যখন জেরবার হচ্ছেন সাধারণ মানুষ, তখনই মাদুরাইয়ের এক ব্যক্তি সুলভ শৌচালয় ব্যবহার করতে গিয়ে রীতিমতো নজির গড়ে ফেললেন।
একদিকে হাতে নেই খুচরো। অন্যদিকে প্রকৃতির জরুরি তলব। কী করবেন? অন্য কোনও উপায় না দেখে পাবলিক টয়লেটের নামে ৫ টাকার একটা চেক কেটে ফেললেন ব্যক্তি।
আর শৌচালয়ের নামে কাটা এই পাঁচ টাকার চেকের ছবিই হয়ে গিয়েছে ভাইরাল। গত ২ ডিসেম্বর বি মুরলীধরন নামের এক ব্যক্তি ছবিটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করলে প্রায় সাথে সাথেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ‘ক্যাশলেস’ ভারতের অগ্রগতির সোপান বলেও খোরাক করা হয় ছবিটিকে নিয়ে।
সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!