Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Indian Railways

প্রশ্ন এড়িয়ে যাওয়াই রেওয়াজ! রেলের লাভের পরিসংখ্যান প্রকাশে ‘না’ কেন্দ্রের, ক্ষুব্ধ মালা

সরকার নিজেদের সুবিধামতো প্রশ্নের উত্তর দেয়, আর অস্বস্তিকর অংশ কৌশলে বাদ দিয়ে দেয়, বলছেন তৃণমূল সাংসদ।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২৩:০৯

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২৩:০৯

options
link
প্রশ্ন এড়িয়ে যাওয়াই রেওয়াজ! রেলের লাভের পরিসংখ্যান প্রকাশে ‘না’ কেন্দ্রের, ক্ষুব্ধ মালা zoom
মালার প্রশ্নের দ্বিতীয় অংশটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়। ফাইল ছবি।
Advertisement

সংসদে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যাওয়াই যেন কেন্দ্রের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে—এমন গুরুতর অভিযোগ তুলে সরব হলেন লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। তাঁর দাবি, সরকার নিজেদের সুবিধামতো প্রশ্নের উত্তর দেয়, আর অস্বস্তিকর অংশ কৌশলে বাদ দিয়ে দেয়। এই প্রবণতার বিরুদ্ধেই এবার সরাসরি লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে লিখিত অভিযোগ জানালেন তিনি।

মালা রায় রেলমন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, ১৫ নভেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ট্রেন দেরিতে চলার কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এসি এবং স্লিপার শ্রেণিতে কতগুলি নিশ্চিত টিকিট বাতিল হয়েছে। পাশাপাশি তিনি আরও জানতে চান, এই বাতিলের ফলে রেলের কত রাজস্ব আদায় হয়েছে। কিন্তু বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উত্তরে শুধু এটুকুই বলা হয় যে যাত্রীরা বিভিন্ন কারণে টিকিট বাতিল করেন এবং নির্দিষ্টভাবে দেরির জন্য কতটি টিকিট বাতিল হয়েছে—তার কোনও পৃথক পরিসংখ্যান রেলের কাছে নেই। আশ্চর্যের বিষয়, মালার প্রশ্নের দ্বিতীয় অংশটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই নিয়েই ক্ষুব্ধ মালা রায়। তাঁর বক্তব্য, “আমি প্রশ্ন করি পুরোটা, কিন্তু সরকার অর্ধেক উত্তর দেয়, অর্ধেক এড়িয়ে যায়। আমার প্রশ্নের সম্পূর্ণ জবাব চাই বলেই চিঠি দিয়েছি।” সঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “কেন্দ্র আসল উত্তর দিতে ভয় পাচ্ছে। সত্য সামনে এলে বোঝা যাবে তারা কাজই করে না—সেই মুখোশ খুলে যাবে।” বিরোধীদের মতে, এভাবেই সংসদীয় জবাবদিহিকে দুর্বল করে অস্বস্তিকর তথ্য চাপা দেওয়ার কৌশল নিয়েছে কেন্দ্র। মালার চিঠিকে ঘিরে এবার সংসদে নতুন রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত স্পষ্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.