নন্দিতা রায়, নয়াদিল্লি: মাত্র ২৪ ঘণ্টা আগে তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। এবার সংসদে তৃণমূল সাংসদদের ‘রণনীতি’ তৈরি করে দিতে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলনেত্রী। আগামী ২৮ তারিখ দিল্লির (delhi) চাণক্যপুরীর রাজ্য সরকারের গেস্ট হাউসে হবে বৈঠক। এই মর্মে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের জানিয়ে দেওয়া হয়েছে।
সংসদে বাদল অধিবেশন চলছে। ফলে দিল্লিতেই রয়েছেন অধিকাংশ সাংসদ (TMC MP’s)। অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতেই কার্যত ২৬ তারিখ দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিবাচিত হয়েছেন তিনি। ফলে সংসদে কীভাবে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হবেন তৃণমূল সাসংসদেরা, বিজেপিবিরোধী জোট গঠনে সংসদে তাঁদের কী ভূমিকা হবে, তা ওই বৈঠকে নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ২৮ তারিখ বিকেল ৫ টা থেকে শুরু হতে পারে বৈঠক। তার আগে এদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা তৃণমূল নেত্রীর।
[আরও পড়ুন: সংকটে ‘বন্ধু’র পাশে ভারত, বাংলাদেশে ২০০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছে দিল Oxygen Express]
এই মুহূর্তে সংসদে (Parliament) তৃণমূলের হাতে ইস্যু অনেক। সরকারের একাধিক ‘জনবিরোধী’ নীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, পেগাসাস (Pegasus), করোনা, কৃষি আইন। কোন ইস্যু নিয়ে সংসদের ভিতরে সরকারকে কীভাবে কোণঠাসা করা হবে, নিজেদের অবস্থান কীভাবে জনমানসে তুলে ধরা হবে, সে বিষয়ে মমতার থেকে ভাল পথপ্রদর্শক তৃণমূল সাংসদদের জন্য আর কেউ হতে পারে না। সেই পথ দেখাতেই সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা, এমনটাই মত রাজনৈতিক মহলের।
[আরও পড়ুন: দেশের জনগণনা হোক জাতির ভিত্তিতে, ফের জোরাল সওয়াল Nitish Kumar-এর]
সর্বশেষ খবর
-
যুক্তরাষ্ট্র ওপেনে ফের অঘটন! সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে বিদায় আলকারাজের
-
৫ কোটি না দিলে ফের জেলের ঘানি টানতে হবে, রাজপাল যাদবকে কড়া ‘সুপ্রিম’ শর্ত
-
ব্রহ্মসের চক্রব্যূহে বন্দি ড্রাগন! ‘আসিয়ান বেল্টে’ ভারতের রণকৌশলে সিঁদুরে মেঘ দেখছে চিন
-
আলু উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলা, রাজ্যেই হবে বীজ গবেষণা
-
‘অত্যন্ত দুর্ভাগ্যজনক আচরণ করা হচ্ছে’, ইমরান নিয়ে এবার সরব হলেন আক্রম