সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ধর্ম পালন করছে না সঠিকভাবে৷ এই অভিযোগেই তার নাক কামড়ে দিল স্বামী৷ একবিংশ শতাব্দীতে এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটল শাহজাহানপুরে৷ গত বুধবার স্ত্রীকে কুৎসিত করে তুলতে এই কাণ্ড ঘটাল সঞ্জীব রাঠোর৷ নারথা হাঁসরাম গ্রামে এই ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, স্ত্রী কমলেশ এবং ছয় বছরের সন্তানকে নিয়েই থাকত সঞ্জীব৷
প্রতিবেশীরা জানিয়েছেন, খুবই হিংস্র প্রকৃতির সঞ্জীব৷ বুধবার সকালে কমলেশের সঙ্গে এক ব্যক্তির ফোনে কথা বলা নিয়ে তাদের বচসা বাধে৷ সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল সঞ্জীব৷ ঝগড়ার সময় সে তার স্ত্রীর নাকে কামড়ে দেয়৷
ঘটনায় সঞ্জীবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কমলেশের পরিবার৷
সর্বশেষ খবর
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম