সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন শার্ট পরে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন বাবা৷ মেয়ে এভাবেই বাবাকে দেখতে পছন্দ করত৷ তাই এই নতুন শার্ট৷ মেয়ে এল বটে, কিন্তু চিরনিদ্রায় শুয়ে৷ কিন্তু মৃত মেয়ের শেষ ইচ্ছে পূরণ করেই তাকে বিদায় জানালেন করলেন অনিল কুমার৷ সেই দৃশ্য দেখে চোখের জল বাঁধ মানেনি উপস্থিত গ্রামবাসীর৷
ডিসেম্বরের ১৬ তারিখ ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী আনাঘা৷ বেশ কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিশোরী৷ মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সাধারণ চাকুরিজীবী অনিল৷ গ্রামবাসীরা চাঁদা তুলে তাঁকে ১০ লক্ষ টাকা তুলেও দিয়েছিলেন৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ বড়দিনের আগের দিনই মৃত্যু হয় কিশোরীর৷
মেয়ের মৃত্যুর শোকেও তাঁকে দেওয়া শেষ কথাটি ভোলেননি অনিল৷ আনাঘার একটি প্রিয় নূপুর ছিল৷ অনিলই দিয়েছিলেন তাকে৷ কিন্তু কিছুদিন আগে তা বন্ধক রাখতে হয় কোনও কারণে৷ আনাঘা খুব দুঃখ পেয়েছিল সেই ঘটনায়৷ মেয়েকে অনিল কথা দিয়েছিলেন৷ বড়দিনের আগেই তার নূপুর ফিরিয়ে দেবেন৷ সেই কথা রাখলেন কেরলের বাসিন্দা৷ মেয়ের শেষকৃত্যের আগে নিজের হাতে মেয়ের পায়ে পড়িয়ে দিলেন তার পছন্দের নূপুরটি৷ তারপরই দাহ করা হল আনাঘার দেহ৷ প্রায় গোটা গ্রাম শামিল হয়েছিল আনাঘার শেষকৃত্যে৷ সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সকলেই৷
সর্বশেষ খবর
-
রাতে ঘুমের মধ্যে পায়ের ছটফটানি? নার্ভের বড় সমস্যায় ভুগতে পারেন, জানুন কী করণীয়
-
প্যারা টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল ফরেস্ট গার্ড, বন সহায়কদের পারিশ্রমিকও
-
বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, বন্ধ ভাতা, জেল পুরোহিত-কাজির! বঙ্গে বেনজির পদক্ষেপ শুভেন্দুর
-
দু’দশক পর পুরনো জুটির প্রত্যাবর্তন! শাহরুখের ‘কিং’এ কোন চরিত্রে অভিষেক-রানি?
-
ধুলিয়ান খুনে সিআইডি, মৃত সুজিত মণ্ডলের স্ত্রীকে চাকরি, শাস্তি একগুচ্ছ পুলিশ আধিকারিককে